শুক্রবার, ০৭:০১ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

বিশ্বকাপের আগে বড় জয় আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৪৮ বার পঠিত

বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। সংযুক্ত আরব আমিরাতকে ৫-০ গোলে হারিয়েছে এই ল্যাটিন আমেরিকান পরাশক্তি।

বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ৯টায় মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হয় স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও আর্জেন্টিনা।

ম্যাচের প্রথম থেকেই বেশ ডোমিনেট করে খেলতে থাকে লিওনেল মেসির দল। ম্যাচের ১৭ মিনিটে মেসির এসিস্ট থেকে গোল করেন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ ব্যবধানে। এরপর আর খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ২৫ মিনিটে মার্কোস আকুনার এসিস্ট থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

ম্যাচের বয়স যখন ৩৬ মিনিট, তখন আলেক্সিস ম্যাক আলিস্টারের এসিস্ট থেকে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন জুভেন্টাসের তারকা ফুটবলার ডি মারিয়া। আর্জেন্টিনা তখন ৩-০ তে এগিয়ে। প্রথমার্ধের একদম শেষদিকে, ৪৪ মিনিটে ডি মারিয়ার এসিস্ট থেকে গোল করেন সুপারস্টার লিওনেল মেসি। ফলে প্রথমার্ধেই আর্জেন্টিনা এগিয়ে যায় ৪-০ ব্যবধানে।

ম্যাচের প্রথমার্ধেই আরব আমিরাতকে আউট প্লে করেছে আর্জেন্টিনা। প্রথমার্ধে আরব আমিরাত যেখানে শট নিয়েছে মাত্র একটা, আর্জেন্টিনা সেখানে শট নিয়েছে ১২টি। আরব আমিরাতের কোনো শট অন টার্গেটে না থাকলেও আর্জেন্টিনা অন টার্গেটে শট ছিল ৬টি।

দ্বিতীয়ার্ধের শুরুতে রদ্রিগো ডি পলের এসিস্ট থেকে গোল করেন জাওকুইন কোরেয়া। আর্জেন্টিনা এগিয়ে যায় ৫-০ গোলে। এরপর আরব আমিরাত ম্যাচে ফিরতে চেষ্টা করলেও লাভ হয়নি। তবে আর্জেন্টিনাও আর গোলের সন্ধান পায়নি। ফলে দ্বিতীয়ার্ধ শেষে ৫-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল মেসির দল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com