বুধবার, ০৩:৫৮ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশ্বকাপে মেসির চোখে ফেভারিট যারা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৪৯ বার পঠিত

কাতার বশ্বকাপ শুরু হতে আর মাত্র ৫ দিন বাকি। এরইমধ্যে সবকটি দেশ নিজেদের দল চূড়ান্ত করেছে। আসরের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা। কেননা ২০১৯ সাল থেকে তারা টানা ৩৫ ম্যাচে অপরাজিত রয়েছে। তবে বিশ্বকাপে নিজেদের ফেভারিট তকমা দিতে রাজি নন লিওনেল মেসি। তার মতে এই ব্যাপারটি দলে বাড়তি চাপ এনে দেবে।

মেসির নেতৃত্বে গত বছর কোপা আমেরিকা জয় করে আর্জেন্টিনা। সম্প্রতি কনমেবলের এক সাক্ষাৎকারে হোস্ট ইজিকুয়েল লাভেজ্জিকে মেসি বলেন, ‘কোপা আমেরিকা ছিল বিশেষ কিছু। কেননা এটিকে আমি খুব করে চাইছিলাম। এটার জন্য আমাকে অনেক লড়তে হয়েছে।’

তিনি আরও বলেন, আমি ইতোমধ্যে অনেকগুলো ফাইনাল হেরেছি। বার্সেলোনার হয়ে আমি সব জিতেছি। তবে জাতীয় দলের হয়ে এটা আমার ছিল না।’
এরপর বিশ্বকাপ নিয়ে মেসি বলেন, ‘এখন সব দলের বিপক্ষে খেলাই কঠিন। (বিশ্বকাপে) সব দলকে হারানোই কঠিন হবে। (অপরাজিত থাকার পথে) ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে আমরা খুব বেশি ম্যাচ খেলিনি। যদিও ওরা আমাদের বিপক্ষে খেলতে পছন্দ করে না। তবে লাতিন দলগুলোকে হারানোও কঠিন। আর আমরা ভালো ফর্ম নিয়েই বিশ্বকাপে খেলব। কিন্তু আমরা ফেবারিট তকমার ফাঁদে পা দিয়ে বিশ্বাস করতে পারি না, ফেবারিট হওয়ায় এমনিতেই জিতব। আমাদের বাস্তববাদী হতে হবে এবং ম্যাচ ধরে ধরে এগোতে হবে।’

তবে বিশ্বকাপে কোন দলগুলোকে এগিয়ে রাখছেন মেসি? জবাবে ৭ বারের ব্যাল ডি’অর জয়ী বলেন, ‘প্রতিযোগিতায় অংশ নেওয়া সব দলই কাছাকাছি। কিছু চমক থাকে, তবে সাধরণভাবে বড় দলগুলো এগিয়ে থাকে। আমার মতে ব্রাজিল, ফ্রান্স ও ইংল্যান্ড অন্যদের থেকে কিছুটা এগিয়ে রয়েছে। তবে যেকোনো কিছুই হতে পারে।’

আগামী ২২ নভেম্বর সৌদি আরবের মুখোমুখি হয়ে কাতার বিশ্বকাপ শুরু করবে আর্জেন্টিনা। তার আগে বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে স্কালোনির দল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com