বুধবার, ০৩:৫৪ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

পাকিস্তান ফাইনাল খেলার যোগ্য ছিল না : মোহাম্মদ আমির

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৫৩ বার পঠিত

পর পর দুটি ফাইনালে হার। এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাও হাত ফসকে গেছে পাকিস্তানের। দলের এমন পারফরম্যান্সে প্রশ্ন উঠেছে খেলোয়াড়দের সক্ষমতা নিয়ে। যেখানে মোহাম্মদ আমিরের মন্তব্য ‘এই দল বিশ্বকাপ খেলার যোগ্যই নয়।’ পাশাপাশি প্রশ্ন তুলেছেন বাবর আজমে অধিনায়কত্ব নিয়েও।

ফাইনালে হারের পর ক্ষোভ উগরে দিয়েছেন মোহাম্মদ আমির। পাকিস্তানের এক টিভি চ্যানেলকে এই তারকা বলেন, ‘ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে ফাইনালে ওঠা বিশাল ব্যাপার। কিন্তু আমরা ফাইনাল খেলার যোগ্যই ছিলাম না। সবাই জানে, আমরা কিভাবে উঠেছি। ব্যাটারদের পারফরম্যান্স দেখলেই সব বুঝবেন। আগেই বলেছি, আমাদের ব্যাটাররা সিডনির বাইরে সংগ্রাম করবে। মেলবোর্নে ঠিক সেটাই হয়েছে। এটা হওয়ারই ছিল।’

সাবেক ক্রিকেটারদের একটা মহল আগে থেকেই বাবর আজমের নেতৃত্বে সন্তুষ্ট নয়। বিশেষ করে এশিয়া কাপ এবং পাকিস্তানের মাটিতে ইংল্যান্ডের সাথে সিরিজের পরে সমালোচনা আরো জোরদার হয়েছে। এবার তাতে যোগ দিলেন আমির। তার দাবি, বাবরের সাহসহীন সিদ্ধান্তের কারণেই ফাইনালে হারতে হয়েছে পাকিস্তানকে।

আমির বলেন, ‘বাবরকে বলছি, তুমি সাহসী সিদ্ধান্ত নাওনি। ওদের ব্যাটার হ্যারি ব্রুক শাদাবের বলে অস্বস্তিতে ছিল। পরে শাদাবই ওকে আউট করেছে। ওই উইকেটে আর্ম বল খুব ভালো ধরছিল। এটা জেনেও তুমি মোহাম্মদ নওয়াজকে বোলিংয়ে আনলে না কেন? এখন তো বলবে যে আমি তোমার সমালোচনা করছি। কিন্তু যখন তুমি হারবে, এ বিষয়গুলো লুকিয়ে রাখতে পারবে না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com