বৃহস্পতিবার, ০৭:৫১ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

ঢাকার দল ছাড়াই মাঠে গড়াবে বিপিএল!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৬৭ বার পঠিত

বিপিএলে ঢাকা ফ্রাঞ্চাইজি নিয়ে নাটকীয়তা যেন থামছেই না। গত আসরের মতো এবারো শেষ মুহূর্তে এসে ঢাকা ফ্রাঞ্চাইজি নিয়ে বিপাকে বিসিবি। এখন পর্যন্ত বিসিবি’র দেয়া শর্ত না মানায় বিপিএল থেকে বাদ পড়তে পারে ঢাকা ফ্রাঞ্চাইজি।

বিতর্ক আর বিপিএল যেন ওতপ্রোতভাবে মিশে আছে। বিপিএল মাঠে গড়াবে, আর বিতর্ক হবে না! ভাবাটাও যেন স্বপ্ন সমান। এবারো বিপিএল মাঠে গড়ানোর আগেই সঙ্গী হলো বিতর্ক। যখন মাত্র সপ্তাহ খানেক সময় আছে বিপিএলের সম্ভাব্য নিলামের, তখন শোনা যাচ্ছে বিসিবির দেয়া শর্ত মানেনি ঢাকার স্বত্ব কেনা প্রগতি গ্রুপ।

গত সেপ্টেম্বরে আগামী তিন আসরের জন্য সাত দলের চূড়ান্ত তালিকা প্রকাশ করে বিসিবি। ঢাকার দল গড়তে আগ্রহ দেখায় প্রগতি গ্রুপ। তবে আসর শুরুর আগেই বিসিবি’র দেয়া শর্ত পালন করতে পারছে না তারা। গ্যারান্টি ফি ১০ কোটি টাকা আদায় করতে ব্যর্থ প্রগতি গ্রুপ। ফলে এবারে রাজধানীর দলটা ছাড়াই মাঠে গড়াতে পারে বিপিএল।

গত আসরেও শেষ মুহূর্তে এসে গ্যারান্টি ফি আদায় না করায় ঢাকার স্বত্ব হারায় রুপা-মার্ন লিমিটেড। তবে শেষ মুহূর্তে এসে ফ্রাঞ্চাইজির দায়িত্ব নিতে আর কেউ আগ্রহ না দেখানোয় বিসিবি নিজেদের দায়িত্বেই ফ্রাঞ্চাইজিটি পরিচালনা করার সিদ্ধান্ত নেয়। তবে টুর্নামেন্টের মাঝ পথে এসে মিনিস্টার গ্রুপ ফ্রাঞ্চাইজির দায়িত্ব বুঝে নেয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com