বুধবার, ০৩:৫৭ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

হেরেও আল্লাহর প্রতি সন্তুষ্ট রিজওয়ান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৫৪ বার পঠিত

মোহাম্মদ রিজওয়ানের ধর্ম চর্চার কথা সর্ব মহলেই সবার জানা। আনন্দ-বেদনা, সুখ-দুঃখ সব কিছুই তিনি প্রকাশ করেন প্রভুর দরবারেই। সর্বাবস্থাতেই তিনি কৃতজ্ঞ মহান সৃষ্টিকর্তার প্রতি। যেমন এবার শিরোপা জয়ের দোরগোড়া থেকে ব্যর্থ হয়ে ফিরেও সন্তুষ্টি জ্ঞাপন করেছেন আল্লাহর প্রতি।

ইংল্যান্ডের কাছে শিরোপার লড়াইয়ে হেরে স্বাভাবিকভাবেই মন খারাপ বাবর-রিজওয়ানদের। সবাই যখন নানা পন্থায় দুঃখ ভুলতে ব্যস্ত, রিজওয়ান তখন মহান প্রভুর শরণাপন্ন। ম্যাচ শেষে নিজের টুইটারে একটি স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি আল্লাহর সন্তুষ্টি জ্ঞাপন করেন। সেই সাথে সমর্থকদের সমর্থনের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

মোহাম্মদ রিজওয়ান টুইটারে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা মাথা উঁচু করে ছিলাম। আমরা সবসময় আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকি। আমরা জাগ্রত চোখে স্বপ্ন দেখবো এবং শ্রেষ্ঠত্বের জন্য কঠোর পরিশ্রম করে যাব, ইনশাআল্লাহ। অকুণ্ঠ সমর্থনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সব সৃষ্টিকর্তার ইচ্ছা।’

এর আগে অবিশ্বাস্যভাবে সেমিফাইনালে উঠে পাকিস্তান। এরপর যখন নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে, পুরো দল যখন নাচ-গানে বিভোর, তখন রিজওয়ান লিখেন-

‘আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। তিনি আমাদের কাছে কী চান? তিনি চান আমরা পরিশ্রম করে যাই, আর উনার উপর ভরসা রাখি। উনি আমাদের জন্য সব সহজ করে দিবেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com