মঙ্গলবার, ০৭:১৫ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

খালেদা জিয়ার ব্যাপারে পুনরায় মানবিকতা দেখানোর সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৩০১ বার পঠিত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যাপারে সর্বোচ্চ মানবিকতা দেখিয়েছে। মানবিক কারণে সরকারের নির্বাহী আদেশে তিনি (খালেদা জিয়া) কারাগারের বাইরে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে সরকারের পক্ষে পুনরায় মানবিকতা দেখানোর সুযোগ নেই।’

সচিবালয়ে আজ বৃহস্পতিবার নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে তাঁর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘খালেদা জিয়ার বিদেশ যাওয়ার ব্যাপারে তাঁর ভাই যে আবেদন করেছেন, সেটা আইন মন্ত্রণালয় পাঠানোর পর তা নিয়ে কোনো নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি। সে আবেদন এখনও আইন মন্ত্রণালয়ে আছে। তবে আদালত থেকে যে আদেশ আসবে, সেটাই করা হবে।’

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি খালেদা জিয়ার ইস্যু নিয়ে মিলাদ মাহফিল করতে পারে। তবে, আন্দোলনের নামে সহিংসতা করলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।’

সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি আরব আমাদের ভ্রাতৃপ্রতিম বন্ধুরাষ্ট্র। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারে ওআইসি সম্মেলনে আলোচনা করবে সৌদি আরব।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com