বুধবার, ০২:৩৩ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১৫৫ বার পঠিত

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। ফাইনালে উঠার লড়াইয়ে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার। বাংলাদেশ সময় দুপুর ২টায় অ্যাডিলেড ওভালে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই মাঠে নামবে দুই দল। যেকোনো সময় আঘাত আনতে পারে বৃষ্টি।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, অ্যাডিলেডে বৃষ্টির আশঙ্কা আছে আজ ৪০ শতাংশ।

ভারতের একাদশে নেই কোনো পরিবর্তন। তবে বড় লড়াইয়ে ধাক্কা খেয়েছে ইইংল্যান্ড। ইনজুরির কারণে সেমিফাইনালে খেলা হচ্ছে না মার্ক উড ও ডেভিড মালানের। তাদের বদলে একাদশে ফিরেছেন ফিলিপ সল্ট ও ক্রিস জর্ডান।

ভারত একাদশ : রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রিশভ পান্ত, রবিচন্দ্রন আশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও আর্শদ্বীপ সিং।

ইংল্যান্ড একাদশ : জশ বাটলার, এলেক্স হেলস, ফিলিপ সল্ট, হ্যারি ব্রক, মইন আলি, লিয়াম লিভিংস্টোন, বেন স্টোকস, স্যাম কুরান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান ও আদিল রশিদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com