বৃহস্পতিবার, ০৭:০৫ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

ভারতকে ফাইনালে চায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১৭০ বার পঠিত

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জিম্বাবুয়ের কাছে হেরে সেমিফাইনাল অনিশ্চিত হয়ে গিয়েছিল পাকিস্তানের। সেই দল আজ নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। ফাইনালে আগামীকাল বৃহস্পতিবার ইংল্যান্ড-ভারতের মধ্যে যে দল জয়ী হবে তাদের মুখোমুখি হবে পাকিস্তান।

শিরোপা লড়াইয়ের ম্যাচে প্রতিপক্ষ হিসেবে কোন দলের সঙ্গে খেলতে চায় পাকিস্তান। সেই বিষয়টি পরিস্কার করেছেন দলটির মেন্টর ম্যাথু হেইডেন। তিনি চাচ্ছেন ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলতে।

সেমিফাইনালের পর তিনি বলেন, ‘দুর্দান্ত। আজকের রাতটি খুব বিশেষ। আমাদের জন্য কিছু জিনিস বেরিয়ে এসেছে। সবাই বাবর ও রিজওয়ানের কথা বলবে, কিন্তু আমাদের বোলিং আক্রমণ অবিশ্বাস্য ছিল। বাবর-রিজওয়ান পাকিস্তানের হয়ে অনেক বছর ধরে এটা করছে। আমি এদের সঙ্গে হ্যারিসের কথাও উল্লেখ করতে চাই। ’
তিনি আরও বলেন,‘বোলারদের মানিয়ে নিতে হয়েছিল আর আমরা শাহিনকে খেলায় ব্যাক করাতে পেরেছি। ছেলেরা যদি একবার রিভার্স সুইং পেয়ে যায় তাদের সামলান কঠিন হয়ে যাবে। হ্যারিস ১৫০ কিলোমিটার বেগে বল করতে পারে। এটা দেখার জন্যই আমি ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে চাই।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com