বুধবার, ০১:২১ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

পাকিস্তানের সাফল্যের চাবি শাহিন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৮৬ বার পঠিত

চোটে ভুগছিলেন বেশ অনেকদিন। সংশয় ছিল বিশ্বকাপ নিয়ে। তবে শেষ মুহূর্তে চোট কাটিয়ে দলে ফেরেন শাহিন শাহ আফ্রিদি। কিন্তু যথেষ্ট প্রস্তুতির সুযোগ, সময় কোনোটাই ছিল না তার। বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষে খেলা প্রস্তুতি ম্যাচই ছিল ভরসা। সেই ম্যাচেও বেশ ঝলক দেখিয়েছিলেন। তবে সেই ধার দেখা যায়নি ভারত ও জিম্বাবুয়ের ম্যাচে। কোনোভাবেই পুরনো ছন্দ ফিরে পাচ্ছিলেন না। অনেকে তাকে বিশ্রাম দিয়ে অন্য কাউকে খেলানোর পরামর্শ দেয়। ঠিক সেই সময়ই নিজেকে ফিরে পেতে শুরু করেন আফ্রিদি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪ রানে ৩ উইকেট। আর সুপার টুয়েলভের ডু অর ডাই ম্যাচে বাংলাদেশ যেন তার কাছেই হেরে যায়, শিকার করেন ২২ রানে ৪ উইকেট!

এরপর বিশ্ব আবারো মজেছে শাহিন শাহ আফ্রিদিতে। অস্ট্রেলিয়ান গ্রেট রিকি পন্টিংও আছেন তাদের মাঝে। রিকি পন্টিং মনে করেন, পাকিস্তানের সাফল্যের চাবি আফ্রিদির হাতে। আইসিসির প্রকাশিত এক ভিডিওতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক পন্টিং এই দাবি করেন।

তিনি বলেন, ‘শাহিন আফ্রিদি হয়তো বলতে পারে যে, এখনো শতভাগ ফিট হননি। তবে আমি যেমনটা দেখেছি, তাতেও সে দারুণভাবে এগিয়ে যাচ্ছে। টুর্নামেন্টে পাকিস্তানের সামনে এগিয়ে যাওয়ার চাবি তার হাতেই।’

খারাপ সময়ে পাশে থাকা নিয়ে পন্টিং দাবি করেন, ‘আমার কখনো কোনো সন্দেহ ছিল না। কারণ মাঠে নামলে তার সামর্থ্য কী সেটা সবাই জানি। সে যদি শতভাগ ফিট নাও হয়, নিজের ৯০ ভাগ দিয়ে খেলতে পারলেও ম্যাচে অনেক প্রভাব রাখতে পারবে। কারণ সে এতটাই ভালো।’

তিনি আরো বলেন, ‘দেখুন, হতে পারে তার নিজের মনের মধ্যে কিছুটা চিন্তা ঢুকে গিয়েছিল কিংবা পাকিস্তানের কোচিং স্টাফ ও অন্যান্য দায়িত্বরতরাও দুর্ভাবনায় পড়েছিল। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। সে সত্যিই অনেক ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং আশা করি পরের দুই ম্যাচেও তা ধরে রাখবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com