বুধবার, ০১:২১ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

কাতারে বিশ্বকাপ আয়োজন সিদ্ধান্ত ভুল ছিল : সেপ ব্ল্যাটার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৭৪ বার পঠিত

কাতারের বিশ্বকাপ স্বত্ব পাওয়া নিয়ে আলোচনা-সমালোচনার যেন কোনো শেষ নেই। দেশটিতে অভিবাসী শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘন ও সমকামীদের ওপর কর্তৃপক্ষের বিরূপ আচরণ নিয়ে আগে থেকেই চলছে বিতর্ক। পুরনো আরেকটি বিষয় তুলে ধরে সেই আগুনে যেন নতুন করে ঘি ঢাললেন সেপ ব্ল্যাটার।

আগেও কয়েকবার তিনি বলেছেন, কাতারে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত ভুল ছিল। একই কথা বললেন আবারো। সাথে জানালেন, কাতারের বিশ্বকাপ স্বত্ব পাওয়ার পেছনের কিছু কারণও।

বিশ্বকাপের ২২তম আসরের পর্দা উঠবে আগামী ২০ নভেম্বর। এমন সময় এসে যেন বোমা ফাটালেন সাবেক ফিফা প্রেসিডেন্ট। মাত্র ১১ দিন বাকি থাকতে সুইজারল্যান্ডের ফরাসি ভাষার পত্রিকা ট্রিবিউন দা জেনিভে সোমবার প্রকাশিত সাক্ষাৎকারে ব্ল্যাটার বলেন, ‘কাতারে বিশ্বকাপ ভুল সিদ্ধান্ত। ওই সময়ের উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি ও তার দলের চারটি ভোটের জোরে বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে কাতারে চলে যায়। এবং এটাই সত্যি।’

তিনি আরো বলেন, ‘কাতার খুব ছোট একটা দেশ। ফুটবল ও বিশ্বকাপ সেখানে অনেক বড়।’

প্লাতিনি ও তার দল কেন কাতারের পক্ষ নিয়েছিল, সেই কারণও ব্যাখ্যা করেন ব্লাটার। তিনি জানান, ওই সময়ের ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি প্লাতিনিকে চাপ দিচ্ছিলেন যেন ইউরোপীয় অঞ্চলের ভোট কাতারের পক্ষে যায়।

ব্ল্যাটার আরো জানান, রাশিয়ার পর এই ২০২২-এর আসর যুক্তরাষ্ট্রে হওয়ার পরিককল্পনা ছিল। ‘এই দুই আসরের (২০১৮ ও ২০২২) প্রথমটি রাশিয়ায় এবং পরেরটি যুক্তরাষ্ট্রে আয়োজনের বিষয়ে (অলিখিত) চুক্তি ছিল। এটা বেশ ভালোই হতো, বছরের পর বছর ধরে চলে আসা দুই রাজনৈতিক প্রতিপক্ষ পরপর দু’টি বিশ্বকাপ আয়োজন করত।’

তখন রাশিয়াকে ২০১৮ সালের স্বাগতিক করা নিয়েও সমালোচনা হয়েছিল। তবে এ বিষয়ে কোনো আক্ষেপ নেই ব্ল্যাটারের। তার মন্তব্য, ‘তারা ভালো আয়োজক ছিল।’ এদিকে ফুটবল বিশ্বকাপ সাধারণত হয়ে থাকে জুন-জুলাইয়ে। কিন্তু বছরের এই সময়ে কাতারে প্রচণ্ড গরম। তাই বাধ্য হয়েই এবার বিশ্বকাপ হচ্ছে নভেম্বর-ডিসেম্বরে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com