বুধবার, ০১:২৬ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী বিশ্বকাপেও সরাসরি মূল পর্বে খেলবে বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৭৬ বার পঠিত

ব্যর্থতায় ঘেরা বিশ্বকাপ শেষেও সুসংবাদ নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ দল। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও সরাসরি মূল পর্বেই খেলবে টাইগাররা। খেলতে হবে না বাছাইপর্ব। ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশ নেয়া ১২টি দলের একটি বাংলাদেশও।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে মোট ২০টি দল। যেখানে সরাসরি মূল পর্বে অংশ নিবে ১২ দল। যেই ১২ দলের ৮ নির্ধারণ হবে এই বিশ্বকাপের পারফরম্যান্সের ভিত্তিতে। এই বিশ্বকাপে দুই গ্রুপের সেরা ৪টি করে মোট ৮টি দল সরাসরি সুযোগ পাবে ২০২৪ বিশ্বকাপে। আর স্বাগতিক দেশ হিসেবে সরাসরি সুযোগ পাবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। এই ১০ দল ছাড়া বাকি দুই দল নির্ধারণ হবে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার দিক থেকে।

এদিকে এই বিশ্বকাপে ৫ ম্যাচে ২ জয় নিয়ে ছয় দলের মাঝে পঞ্চম হয়ে বিশ্বকাপ শেষ করেছে দলটি। এমনকি নেদারল্যান্ডসের থেকেও পিছিয়ে থেকে বিশ্বকাপ শেষ করেছে টাইগাররা। ফলে প্রথম ৮ দলের মাঝে সুযোগ পায়নি বাংলাদেশ, আর স্বাগতিক না হওয়ায় সেখানেও নেই বাংলাদেশের নাম। তবে র‍্যাঙ্কিংয়ে সেরা ১০ এর ভেতর থাকায় শেষ দুই দল হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

২০ দলের বাকি ৮ দল নির্ধারিত হবে আফ্রিকা কোয়ালিফায়ার (২), এশিয়া কোয়ালিফায়ার (২), ইউরোপ কোয়ালিফায়ার (২), আমেরিকা কোয়ালিফায়ার (১) ও ইস্ট এশিয়া প্যাসিফিক কোয়ালিফায়ার (১) থেকে।

২০ দলের টুর্নামেন্টে থাকবে ৪ গ্রুপ। প্রতি গ্রুপে ৫টি করে দল। প্রতি গ্রুপ থেকে ২টি করে দল উঠবে সুপার এইটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com