বৃহস্পতিবার, ০৪:১৩ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

রাহুল-সূর্যের ঝড়ে ভারতের সংগ্রহ ১৮৪

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৯৪ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিয়মরক্ষার ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে ভারত। যেখানে প্রথমে ব্যাট করা ভারত লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদবের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করেছে।

আজ রোববার মেলবোর্নে গ্রুপ টুয়ের ম্যাচে খেলছে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আজ দিনের শুরুতে নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা হেরে গেলে ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায়। ফলে এ ম্যাচটি কেবল নিয়মরক্ষারই হয়ে থাকবে।

ব্যাটিংয়ে নেমে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ১৫ রান করেন ব্লেসিং মুজারবানির বলে আউট হন। তবে হাফসেঞ্চুরি করে তবেই মাঠ ছাড়েন আরেক ওপেনার লোকেশ রাহুল। তিনি ৩৫ বলে ৩টি চার ও সমান ছক্কায় ৫১ করে সিকান্দার রাজার শিকার হন।

বিরাট কোহলি ২৬ রান করে শন উইলিয়ামসের বলে মাঠ ছাড়েন। মাঝে দীনেশ কার্তিকের পরিবর্তে এ ম্যাচে সুযোগ পাওয়া ঋশভ পন্থ সুবিধে করতে পারেননি। ব্যক্তিগত ৩ রানে উইলিয়ামসের দ্বিতীয় শিকারে পরিণত হন। তবে দারুণ ফর্মে থাকা সূর্যকুমার যাদব ঝড় তোলেন। ২৩ বলে হাফসেঞ্চুরি করে নেন। চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে ১০০০ রানের মাইলফলকও স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত তিনি ৬টি চার ও ৩টি ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন। হার্দিক পান্ডিয়া করেন ১৮ রান।

জিম্বাবুয়ে বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি উইকেট পান শন উইলিয়ামস।

ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋশভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, আরশদীপ সিং।

জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলি মাধভেরে, ক্রেইগ আরভিন (অধিনায়ক), রেগিস চাকাভা (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, টনি মুনিওঙ্গা, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, রিচার্ড এনগারাভা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারবানি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com