শনিবার, ০৬:৫৩ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা, মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান

যে কারণে বেশি বয়সী মেয়েদের পছন্দ করে ছেলেরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৮৪ বার পঠিত

অনেকের কাছেই সম্পর্কের ক্ষেত্রে বয়স বিশেষ কোনো গুরুত্ব পায় না। তাই তো এখন যেকোনো বয়সের পুরুষ যেকোনো বয়সের নারীর সঙ্গে সম্পর্ক তৈরি করেন। আমাদের সমাজে বহু বছর আগে নিয়ম ছিল যে, সম্পর্কে নারীকে সব সময় পুরুষের থেকে কম বয়সী হতে হবে। কিন্তু এখন সময় ও সমাজ বদলেছে। এর সঙ্গে সঙ্গে আমাদের মানসিকতাও বদলেছে। তাই এখন অনেক সময়েই দেখা যায় কোনো কোনো সম্পর্কে নারীরা পুরুষের থেকে বেশি বয়সের হয়।

বর্তমানে দেখা যাচ্ছে, অনেক ছেলেই তার বয়সের তুলনায় বেশি বয়সের মেয়েদের প্রতি তুমুল আকর্ষণ অনুভব করেন। এক গবেষণায় এর পাঁচটি কারণ পাওয়া গেছে। ছেলেদের নিজের তুলনায় বেশি বয়সের মেয়েদের প্রতি আর্কষণ বা সম্পর্ক তৈরির কারণ হিসেবে জানা যায়, ‘কথোপকথন’। এই প্রসঙ্গে অনেক পুরুষই স্বীকার করছেন যে, বেশি বয়সের মেয়েরা যেহেতু জীবনটাকে বেশিদিন দেখেছেন, তাই তাদের জীবন সম্পর্কে অনেক অভিজ্ঞতা রয়েছে। তাই তাদের কথার্বাতাও অনেক বেশি যুক্তিপূর্ণ ও পরিপক্ব হয়। মূলত এ কারণেই ছেলেরা বেশি বয়সের মেয়েদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে আগ্রহী হন।

টিনএজার বা কমবয়সী অনেক মেয়েদের মধ্যে গসিপের একটা মারাত্মক প্রবণতা থাকে। তারা সমস্ত বিষয় নিয়েই গসিপ করতে ভালোবাসে। কিন্তু বয়স একটু বেশি হলে সেই প্রবণতা কেটে যায়। ছেলেরা গসিপ করা মেয়েদের খুব একটা পছন্দ করে না। তারা বাস্তববাদী মেয়ে পছন্দ করেন। যারা জীবন নিয়ে সচেতন থাকবে এমন নারীর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্যই বয়সে বড় মেয়েদের সঙ্গে সম্পর্ক তৈরি করে ছেলেরা।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে আত্মবিশ্বাসটাও বাড়ে। পুরুষরা আত্মবিশ্বাসী মেয়ে পছন্দ করেন। যাদের নিজেদের বক্তব্য পেশ করতে কোনো রকম দ্বিধাবোধ হবে না, এমন মেয়ে পছন্দ হওয়ার কারণেই তারা বেশি বয়সী মেয়েদের প্রতি আকৃষ্ট হন।

বেশি বয়সের নারীদের সঙ্গে বোঝাপড়াটা অনেক বেশি ভালো হয় পুরুষদের। তারা অনেক বেশি বাস্তববাদী হন। তাই কোথাও বেড়াতে বা ঘুরতে গেলে খরচ ছেলেটির একার ওপর দিয়ে যায় না। মেয়েটিরও টাকা খরচ করার মানসিকতা তৈরি হয়। দায়িত্ব ভাগাভাগি করে নেওয়াও এর একটা বড় কারণ।

কোন জায়গায় কেমন ব্যবহার করা উচিত কিংবা কোন জায়গায় কেমন পোশাক পরা উচিত, তা একটি টিনএজ মেয়ের থেকে বেশি বয়সের মেয়েরা ভালো বোঝেন। সঙ্গীকে কোনো পাবলিক প্লেসে সঙ্গে করে নিয়ে যেতে গেলে এই বিষয়গুলো ছেলেদের ভাবায়। তাই তারা সেই সমস্ত জায়গায় বেশি বয়সের মেয়েদের নিয়ে যেতেই পছন্দ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com