সোমবার, ০৭:০৪ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :

বিশ্বকাপ খেলতে গিয়ে ধর্ষণের অভিযোগে শ্রীলঙ্কান ক্রিকেটার আটক

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২০৯ বার পঠিত

বিশ্বকাপ খেলতে গিয়ে নারী কেলেঙ্কারিতে আটক শ্রীলঙ্কান ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা। ধর্ষণের অভিযোগে তাকে আটক করেছে সিডনি পুলিশ। ফলে তাকে রেখেই দেশে ফিরতে হচ্ছে সতীর্থ শ্রীলঙ্কান ক্রিকেটারদের।

শ্রীলঙ্কার ঘোষির বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন দানুশকা গুনাথিলাকা। তবে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নামিবিয়ার সাথে খেলার পর আর মাঠে নামা হয়নি গুনাথিলাকার। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। তবে দলের সাথেই রেখে দেয়া হয় এই লঙ্কান ব্যাটসম্যানকে।

এর আগে ২০১৮ সালে গুনাথিলাকা এমনই এক ঘটনার সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠে গুনাথিলাকার বিরুদ্ধে। ফলে সেই সময় শ্রীলঙ্কা ক্রিকেট তাকে বরখাস্ত করে। সেবার নরওয়েজিয়ান এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল গুনাথিলাকার উপর। কিন্তু পরে তাকে পুলিশ খারিজ করে দিয়েছিল, কারণ সে ঘটনার সাথে লঙ্কান এই ব্যাটার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com