শুক্রবার, ০৫:৩৮ পূর্বাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা গৌরনদীতে ১৩১ বিদ্যালয়ের ৭০টিতে প্রধান শিক্ষক নেই, পদোন্নতির আশায় শিক্ষকরা কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন গৌরনদী পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথমবার বানিয়াশুরীতে সড়কবাতি চালু  গৌরনদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী   পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, হতে পারে বজ্রসহ বৃষ্টি

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৯ বার পঠিত

ঘূর্ণিঝড় জাওয়াদ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। কিন্তু নিম্নচাপের প্রভাবে দেশের কয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রোববার (৫ ডিসেম্বর) আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, ঝড়টি দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। কিন্তু সাগর উত্তাল থাকায় সংকেত আগেরটাই থাকছে। কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। তাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোকে আগের মতোই ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে হবে। একইভাবে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, শনিবারই শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। রোববার সকালে তা আরও দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে এবং ঘণ্টায় ১১ কিলোমিটার গতিবেগে ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছিল ভারতের আবহাওয়া দপ্তর। রোববার তারা জানিয়েছে ‘জাওয়ান’-এর জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, নিম্নচাপের প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়; ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে আরে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এসবের প্রভাবে সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com