বৃহস্পতিবার, ০৭:৫৫ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছ-জহির উদ্দিন স্বপন রাজপথের নৈরাজ্যের রাজনীতির পরিবর্তে কার্যকর সংসদ গড়ে তোলা হয়েছে: জহির উদ্দিন স্বপন গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনে জহির উদ্দিন স্বপন  পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল, এসবি প্রধান হলেন কামরুল আহসান ইউপি নির্বাচন : পাঁচ ধাপে ভোট চায় বিএনপি বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে সিমেন্টের বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান সংসদের তিন অধিবেশনে খরচ ৭০৩ কোটি টাকা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী

ওমিক্রন সংক্রমিত দেশ থেকে এই মুহূর্তে ফেরার দরকার নেই

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৩২০ বার পঠিত

আফ্রিকা ও ইউরোপের যেসব দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়েছে সেসব দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের আপাতত দেশে না ফেরার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বুধবার ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র ডা. নাজমুল ইসলাম এ আহ্বান জানান।

তিনি বলেন, প্রবাসী ভাই-বোনেরা আপনারা যারা দক্ষিণ আফ্রিকায় আছেন বা ইউরোপের যেসব দেশগুলোতে, যেখানে ওমিক্রনের ভ্যারিয়েন্টটি অধিক সংখ্যায় শনাক্ত হচ্ছে- তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা ভ্রমণ পরিকল্পনা আপাতত স্থগিত রাখুন।

তিনি বলেন, আমরা পরিস্থিতির সঙ্গে মিল রেখে আমাদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে। বন্দরগুলোতে আমরা সতর্কতা দিয়েছি। কোয়ারেন্টিনের বিধি-নিষেধ শিথিল করা হয়েছিল সেটি আর শিথিল নেই। কোয়ারেন্টিনের বিধি-নিষেধ আমরা কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা দিয়েছি।

তিনি আরো বলেন, দক্ষিণ আফ্রিকা থেকে যারা এসেছেন স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি, তাদের চিহ্নিত করছি। যাদের পরীক্ষার দরকার তাদের পরীক্ষা করছি। সামগ্রিকভাবে এই মুহূর্ত পর্যন্ত সব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে তিনি সকলকে জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com