বৃহস্পতিবার, ০৩:১৬ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

এখনো পুরোপুরি ফিট নন শাহিন আফ্রিদি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৮৫ বার পঠিত

তিন মাস যাবত কনুইয়ের ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। ফলে মিস করেছেন এশিয়া কাপও। এই বিশ্বকাপের মাধ্যমে পুনরায় ক্রিকেটে প্রত্যাবর্তন হলেও পুরনো ধার এখনো খুঁজে পাননি, যা এবার অকপটে স্বীকার করলেন নিজেই।

গত বিশ্বকাপে পাকিস্তানের পেস আক্রমণ সামনে থেকে নেতৃত্ব দেন শাহিন আফ্রিদি। ২৪ গড়ে ৭ ইকোনমিতে গত বিশ্বকাপে পান ৭ উইকেট। তার নৈপুণ্যেই বিশ্বকাপের সেমি ফাইনাল খেলে পাকিস্তান। তবে এবার তার বিশ্বকাপের পারফরম্যান্স ঠিক উল্টো। প্রথম দুই ম্যাচে তিনি কোনো উইকেট পাননি, ইকোনমিও ছিল পাকিস্তানি বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি তুলে নেন এবারের বিশ্বকাপের সর্বপ্রথম উইকেট।

আফ্রিদি বলেন, ‘এমন ইনজুরি থেকে ফিরে আসা মোটেও সহজ নয়।’

তিনি বলেন, ‘ম্যাচ ফিটনেস এবং ফুল ফিটনেসের মধ্যে পার্থক্য আছে। আমি ম্যাচ খেলার জন্য ফিট হতে পারি। তবে তিন মাস পর এমন একটি ইনজুরি থেকে ফিরে আসার পর প্রথমেই নিজের শতভাগ দেয়া বেশ কঠিন। তবে আমি চেষ্টা করছি পরিপূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার।’

নিজের রিহ্যাবের দিনগুলো বর্ণনা করতে গিয়ে আফ্রিদি বলেন, ‘আমি শুরুর দুই মাস ইংল্যান্ডে পুরোপুরি একা ছিলাম। শুরুর দুই মাসে ভালোমতো হাঁটতেও পারিনি। শেষের দুই সপ্তাহ আমি ইনডোরে বোলিং অনুশীলন করি।’

তিনি বলেন, ‘শুরু থেকেই আমার সতীর্থ এবং পরিবার আমার পাশে ছিল, তাদের প্রতি কৃতজ্ঞতা। আমার লক্ষ্য ছিল এবারের বিশ্বকাপে খেলার এবং সে লক্ষ্য আমি অর্জন করতে পেরেছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com