বুধবার, ০৭:৪৬ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

চিয়া বীজ কেন খাবেন?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২১২ বার পঠিত

পুষ্টিগুণের ভাণ্ডার হিসেবে চিয়া বীজের জনপ্রিয়তা দিন দিনই বাড়ছে। ‘সালিভা হিসপানিকা’নামক উদ্ভিদ থেকে এই বীজ পাওয়া যায়। অনেক খাবারে আজকাল চিয়া বীজ ব্যবহার করা হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে বেশি উপকার পেতে চিয়া বীজ খেতে হবে পানিতে ভিজিয়ে। নিয়মিত চিয়া বীজ খেলে পাওয়া যাবে যেসব উপকারিতা –

রক্তচাপ নিয়ন্ত্রণ

চিয়া বীজে‘ক্লোরোজেনিক অ্যাসিড’নামক এক প্রকার অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে। এই উপাদানটি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।

প্রদাহ কমাতে

চিয়া বীজে ‘ক্যাফেইক অ্যাসিড’নামক অপর এক প্রকার অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে। এটি প্রদাহ নিরাময়ে বেশ উপযোগী।


হৃৎপিণ্ড ভালো রাখতে

চিয়া বীজ আলফা-লিনোলেনিক অ্যাসিড নামক এক প্রকার ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর। এই ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড হৃৎপিণ্ড ভালো রাখতে সহায়তা করে।

ত্বকের যত্নে

চিয়া বীজে এমন কিছু ফ্যাটি অ্যাসিড থাকে যেগুলো ত্বকের জ্বালা ভাব কমাতে সহায়তা করতে পারে। পাশাপাশি পানিতে ভিজিয়ে খেলে দেহে পানির ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কাও কিছুটা কমে। ফলে ত্বক শুষ্ক হয় না ।

রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে

সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে, রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতেও কাজে আসতে পারে চিয়া বীজ।

হজমে সহায়তা

চিয়া বীজ হজমে সহায়তা করে। চিয়া বীজে রয়েছে প্রচুর ফাইবার রয়েছে যা মলাশয় পরিষ্কার রাখে। নিয়মিত সেবনে এটি পেট পরিষ্কার করবে, কোষ্টকাঠিন্য দূর হবে।

তবে মনে রাখতে হবে প্রত্যেকের শরীর আলাদা। তাই সব খাবার সবার সহ্য নাও হতে পারে। এ কারণে বিশেষজ্ঞর পরামর্শ নিয়েই খাওয়া উচিত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com