সোমবার, ০৩:৩৩ পূর্বাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন হাইকোর্টের রায় : আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না ভাদ্রের কদবেলের টানে শিক্ষার্থী-পথচারীদের ভিড় নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, রিট খারিজ সচল হলো আদানির বিকল ইউনিট, স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি চাঁদপুর -২ আসনের এমপি ড. আলহাজ্ব জালাল উদ্দিন ও তার স্ত্রী সাহানাজ পারভীনকে প্রবাসীদের নিয়ে গঠিত মতলব ফোরাম ইউকে কর্তৃক সংবর্ধনা

গৌরনদীতে মিলাদে হামলায় বিএনপির ৮ নেতাকর্মী আহত

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৩২০ বার পঠিত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকয় মিলাদ মাহফিলে যুব ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা ও হামলা চালিয়েছে অভিযোগ উঠেছে। হামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মী আহত হয়েছে। উপজেলার পৌর কাঁচাবাজার, টরকী বন্দর ও পিঙ্গলাকাঠি বাজার, আশোকাঠি এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ জহির সাজ্জাদ হান্নান জানান, ৬-৭টি মোটরসাইকেল যোগে যুব ও ছাত্রলীগের ১৫-১৬ নেতাকর্মী শুক্রবার সন্ধ্যায় টরকী বন্দরে বার্থী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি শরীফ শাহাবুব হোসেনের দোকানে হামলা চালায়। এ সময় শাহাব্বুকে পিটিয়ে আহত করেছে তারা। এছাড়া রায়পট্টি রোডে হামলা চালিয়ে যুবদল নেতা বুলবুল সরদার, আনোয়ার রাঢ়ী, শাহীন হাওলাদারকে পিটিয়ে আহত করে তারা। একই দিন সন্ধ্যায় পিঙ্গলাকাঠি বাজার এলাকায় মো. মামুন ওরফে টাইগার মামুনের নেতৃত্বে ছাত্রলীগের ১০-১২ নেতাকর্মী হামলা চালিয়ে নলচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল হোসেন ফকিরকে পিটিয়ে আহত করেছে।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব আলম বলেন, এ ঘটনার সঙ্গে যুব ও ছাত্রলীগের কোনকর্মীরা জড়িত না। বিএনপির দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে বলে আমরা শুনেছি।

এদিকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে সু-চিকিৎসাসহ বিভিন্ন দাবিতে শনিবার প্রচারপত্র বিতরণ করেছে কৃষকদল জামালপুর জেলা শাখা। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com