বুধবার, ০৯:৩৯ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে আ.লীগ আমলে ১৫৫ জন গুম, হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় শহিদ টিপু ও আলাউদ্দিন হাওলাদারের কবর জিয়ারত করলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় দুর্গা পূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,০৪৪ ৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন দিনাজপুরে ২৮ আঙুল নিয়ে নবজাতকের জন্ম! গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা-মাহদী আমিন গেজেটের পর ‘এসআরবি’ নামে মাঠে নামল ‘র‍্যাব’ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বিশ্বজুড়ে বিক্ষোভ পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

গোপালগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ২৫

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৪৬৭ বার পঠিত

গোপালগঞ্জে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংবাদকর্মীসহ প্রায় ২৫ জন আহত হয়েছেন।

গতকাল রোববার (২১ নভেম্বর) রাত ৯টা থেকে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এরপর দুই পক্ষের সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পরে রাত পৌনে ১টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।

শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন বলেন, মেডিকেল কলেজের ছাত্রীদের বশেমুরবিপ্রবির ছাত্ররা ইভটিজিং করাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূচনা হয়। মেডিকেল কলেজের মাঠে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নিয়মিত ক্রিকেট খেলে থাকে। এ সময়ে মাঠের পাশ দিয়ে মেডিকেলের ছাত্রীরা গেলে তাদের উদ্দেশ্য করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নানান মন্তব্য করাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

এদিকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ছাত্রীদেরকে ইভটিজিংয়ের ঘটনা অস্বীকার করে বলেন, আমাদের মাঠে খেলতে দেবে না বলে এ ঘটনা সাজানো হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com