বৃহস্পতিবার, ০৬:৪৯ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রাজপথের নৈরাজ্যের রাজনীতির পরিবর্তে কার্যকর সংসদ গড়ে তোলা হয়েছে: জহির উদ্দিন স্বপন গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনে জহির উদ্দিন স্বপন  পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল, এসবি প্রধান হলেন কামরুল আহসান ইউপি নির্বাচন : পাঁচ ধাপে ভোট চায় বিএনপি বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে সিমেন্টের বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান সংসদের তিন অধিবেশনে খরচ ৭০৩ কোটি টাকা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী ‘ভারতে পলাতক ফ্যাসিবাদী ও দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে’

বরিশালে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩৬২ বার পঠিত

এসএসসি পরীক্ষার প্রথম দিন ত্রিশ মিনিট দেরিতে কেন্দ্রে পৌঁছানোয় ফলাফল খারাপ হওয়ার শঙ্কায় আত্মহত্যা করেছে মুন্নি আক্তার নামে এক ছাত্রী। রোববার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

মুন্নি আক্তার উপজেলার ঈশ্বর নারায়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল। সে খলিল হাওলাদার ও লেবানন প্রবাসী মনোয়ারা বেগম দম্পতির সন্তান।

মুন্নির মামা মামুন বলেন, মুন্নির যখন তিন বছর বয়স তখন তার মা মনোয়ারা বেগম ও বাবা খলিলুর রহমানের বিচ্ছেদ হয়ে যায়। এরপর থেকে মুন্নি আমাদের বাড়িতে (নানা বাড়ি) থাকত। কয়েক বছর আগে ওর মা লেবানন চলে যায়। আমরাই দেখাশুনা করতাম মুন্নির। শনিবার (২০ নভেম্বর) রাতের খাবার খেয়ে সাড়ে ১০টার দিকে মুন্নি নিজের রুমে ঘুমাতে যায়।

ভোর সাড়ে ৫টায় নানা ইঙ্গুল আলী খান নামাজ পড়তে উঠে দেখেন মুন্নি বিছানায় নেই। পরে বাইরে খোঁজ করেন। কিছুক্ষণ পর বাড়ি থেকে একশ গজ দূরে একটি আম গাছের ডালের সঙ্গে মুন্নিকে ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখে চিৎকার করেন। এ সময় আমরাসহ বাড়ির সবাই ছুটে এসে মুন্নিকে গাছের ডাল থেকে উদ্ধার করে নিচে নামাই। ততক্ষণে মারা গেছে মুন্নি। পরে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চত করে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রথম পরীক্ষা খারাপ হওয়ায় সে আত্মহত্যা করেছে। তবে এর বাইরে কোনো ঘটনা আছে কি না তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com