রবিবার, ১০:৪৬ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সিলেট সরকারি মহিলা কলেজের মেধাভিত্তিক তালিকায় ২৯৬তম স্থান অর্জন করেছেন তাহরিন রানিছা রউফ নারীর অগ্রযাত্রায় সমঅধিকার ও সুযোগ নিশ্চিতের আহ্বান-গৌরনদীতে মহিলা সমাবেশে স্বপন অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার-জহির উদ্দিন স্বপন গৌরনদীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি জাতিসংঘ সফর : বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস সর্বোচ্চ শিখরে পৌঁছেছে: মাহ্দী আমিন কুখ্যাত খুনী এরশাদ শিকদার’র সহযোগী জয়নাল গ্রেফতার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ৯ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আ. লীগ নেত্রী বকুল গ্রেপ্তার

পথ একটাই, আন্দোলন, আন্দোলন এবং আন্দোলন : মির্জা ফখরুল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩৯৩ বার পঠিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আন্দোলন ছাড়া কোনো পথ নেই। আন্দোলন, আন্দোলন, আন্দোলন। আন্দোলন হচ্ছে একমাত্র পথ। আন্দোলনকে আরও তীব্র করে সামনের দিকে বেগবান করতে হবে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে সব রাজনৈতিক দলগুলোকে একত্র হতে হবে।’

আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে দলের মহাসচিব এসব কথা বলেন। এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আগামী বুধবার (২৪ নভেম্বর) জেলা প্রশাসকদের কার্যালয়ে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আগামী ২৪ তারিখ আমরা সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে স্মারকলিপি দেব। এতে যদি মুক্তি না হয় তাহলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’

সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব আরও বলেন, ‘এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তারা মানুষের জীবনকে দুর্বিষহ করে দিয়েছে। আজকে সারা দেশে দ্রব্যমূল্য আকাশছোঁয়া। তাই আসুন, এই সরকারকে বিদায় করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই। অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি, আসুন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আগামী দিনে নিরপেক্ষ সরকার গঠন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি।’

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।

সমাবেশে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, বিএনপির কেন্দ্রীয় নেতা আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com