শুক্রবার, ০৯:০৪ পূর্বাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে বার্থী ইউনিয়নে আলোচনার শীর্ষে শরীফ সাহাবুব হাসান এশিয়ান আর্চারিতে বাংলাদেশের দ্বিতীয় স্বর্ণ জয় লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছি না: সিইসি জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন ফের নামঞ্জুর ইসরায়েলে নির্বাচন : আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ নেতানিয়াহুর লিকুদ পার্টির মানবতাবিরোধী অপরাধ : মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

কানাডায় দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩৬৬ বার পঠিত

কানাডার টরন্টোর পিটারবোরোতে সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল গোমেজ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী রোজালিন মনি গোমেজ, দুই ছেলে এইডেন গোমেজ (১৫) ও অ্যারন গমেজ (১০) আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার ভোর সাড়ে ৪টার দিকে হাইওয়ের মিলব্রুক অব র‍্যাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের টরন্টোর ডাউন-টাউনে সিককিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অ্যারন লাইফ সাপোর্টে রয়েছে।

পিটারবোরো কাউন্ট্রির পুলিশ বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত জানা যায়নি, তদন্ত চলছে।এদিকে, জেমস উজ্জ্বল গোমেজের মৃত্যুতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com