মঙ্গলবার, ০৮:০৬ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
​গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বরিশালের ‘শ্রেষ্ঠ ওসি’ ও মাদক উদ্ধারে প্রশংসাপত্র পেলেন বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট

সিনহা হত্যা মামলায় আরও ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩৭৯ বার পঠিত

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ৭ম দফায় প্রথম দিনে আরও ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত চলে এ সাক্ষ্যগ্রহণ। এ নিয়ে এ পর্যন্ত ৬৪ জনের সাক্ষ্য নেয়া হল।

এর আগে এদিন সকালে ৬০নং সাক্ষী এসআই কামাল হোসেনের সাক্ষ্যগ্রহণের মধ্যদিয়ে শুরু হয় বিচারিক কার্যক্রম। ৭ম দফার প্রথমদিনে সাক্ষ্য দিয়েছেন এসআই মো: কামাল হোসেন, কনষ্টেবল মোশারফ হোসেন, সার্জেন্ট আয়ুব আলী, পুলিশ পরিদর্শক মানস বড়ুয়া, পুলিশ পরিদর্শক এবিএম শামসুদ্দোহা।

তবে সহকারী পুলিশ সুপার জামিলুল হকের সাক্ষ্যগ্রহণ শেষ হলেও জেরা অসমাপ্ত রয়েছে বলে জানান মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)

তিনি জানান, সোমবার মেজর অবঃ সিনহা হত্যা মামলার ৭ম দফার প্রথম দিনের স্বাক্ষগ্রহণ শেষ হয়েছে। ৬ জন সাক্ষীকেই আদালতে উপস্থাপন করেছি। ৬ জনের মধ্যে একজন সাক্ষী সার্জেন্ট আয়ুব আলীকে রিকল করা হয়েছে। তিনিসহ অপর ৫ জনের সাক্ষ্য নেয়া হয়।

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com