শনিবার, ১১:৫৬ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৭

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি জেলার সুগন্ধা নদীতে সাগর নন্দীনি-৩ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে সুকানী কামরুল ইসলাম নিহত ও ৭ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের পৌর খেয়াঘাট এলাকায় সুগন্ধা নদীতে নোঙর করে রাখা জাহাজটিতে এই দুর্ঘটনা ঘটে। ঝালকাঠি পদ্মা অয়েল কোম্পানি সূত্রে জানা যায়, ১০ নভেম্বর সাগর নন্দিনী-৩ নামের জাহাজটি চট্টগ্রাম থেকে জ্বালানি তেল বোঝাই করে ঝালকাঠি পদ্মা অয়েল কোম্পানির ডিপোতে আসে। জাহাজটি ওই ডিপোতে পেট্রল খালাস করার পর ডিজেল খালাস করার জন্য সুগন্ধা নদীর দক্ষিণপাড়ে অবস্থান করছিল। এ সময় ওই জাহাজে ১৩ জন কর্মী অবস্থান করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে জাহাজ থেকে খালাসের প্রস্তুতি নিলে পাম্প কক্ষে বিস্ফোরণ ঘটে। এতে দ্রুত জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কর্মরত ৮ শ্রমিক দগ্ধ হন।

নিহত কামরুলের বাড়ি গোপালগঞ্জ জেলায়। অগ্নিদগ্ধরা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন আছেন।
বিস্ফোরণের খবর পেয়ে ঝালকাঠি ও বরিশাল থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার করে। তাদের প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে জাহাজের সুকানি মো. কামরুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com