রবিবার, ১২:৫২ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল খুলনায় মধ্যরাতে গুলি করে মোবাইল ফোন ছিনতাই মেনোপজ : নারীর জীবনের নতুন অধ্যায় ওসমানী উদ্যানের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান : রিজভী ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে মৃত্যু: আয়োজকসহ গ্রেপ্তার ৭ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাবনা কমছে, সহযোগীদের দুষছেন ট্রাম্প বিশ্ববাজারে দৈনিক ঘাটতি ৬০ লাখ ব্যারেল তেল, বাড়তে পারে দাম সমতার ভিত্তিতে বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

চার মিনিটে মেসির জোড়া গোল, টানা তৃতীয় জয় মায়ামির

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

প্লে-অফের লড়াই সামনে রেখে নিজেদের শিরোপা ধরে রাখার অভিযানে আরও এক ধাপ এগিয়ে গেল ইন্টার মায়ামি। লিওনেল মেসির চার মিনিটের ব্যবধানে করা জোড়া গোলে শনিবার আটলান্টা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে দলটি। এতে টানা তৃতীয় জয়ের দেখা পেয়েছে মায়ামি।

৩৯ বছর বয়সী মেসি এখন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের সর্বোচ্চ গোলদাতা। চলতি মৌসুমে তার গোলসংখ্যা ২৫। দ্বিতীয় স্থানে থাকা এফসি ডালাসের ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড পেতার মুসা এবং ফিলাডেলফিয়ার মিলান ইলোস্কির চেয়ে ছয় গোল এগিয়ে আছেন আর্জেন্টাইন মহাতারকা।

গত জুলাইয়ে বিশ্বকাপের সেমিফাইনালে একই স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারিয়েছিল মেসির আর্জেন্টিনা। সেই মাঠেই এবার দুর্দান্ত পারফরম্যান্সে মায়ামিকে জয় এনে দিলেন তিনি।

প্রথমার্ধের ৪৫ মিনিটে জার্মান বেরতেরামের গোলে এগিয়ে যায় মায়ামি। বিরতির ঠিক আগে মেসির হেড থেকে বল পেয়ে লুইস সুয়ারেজ প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন। সেখান থেকে হেডে গোল করেন বেরতেরামে।

দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। বেরতেরামের কাছ থেকে বল পেয়ে আটলান্টার রক্ষণভাগের খেলোয়াড়দের কাটিয়ে বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।

এর চার মিনিট পর আবারও গোল করেন মেসি। লুইস সুয়ারেজের বাড়ানো বল নিয়ে দ্রুতগতিতে এগিয়ে যান তিনি। এরপর আটলান্টার ডিফেন্ডার জুনিয়র আলোনসোকে পরাস্ত করে গোলরক্ষক লুকাস হয়োসকে ফাঁকি দিয়ে জালে বল পাঠান আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচের ৮৯ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে আটলান্টা। গোলটি করেন ফাফা পিকো। তবে তাতে হার এড়ানো সম্ভব হয়নি দলটির। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা আটলান্টার প্লে-অফে ওঠার আশা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।

অন্যদিকে, বুধবারই প্লে-অফ নিশ্চিত করা মায়ামি গত মাসে দায়িত্ব নেওয়া কোচ ক্রিস্তিয়ান ‘কিলি’ গনসালেসের অধীনে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে।

আর্জেন্টিনার হয়ে আবেগঘন বিদায়ী ম্যাচ খেলার পর তিন ম্যাচে চারটি গোল করেছেন মেসি। সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও দারুণ অবদান রেখেছেন তিনি। এই ম্যাচে একটি গোলে সহায়তা করে এলএএফসির সন হিউং-মিনের সঙ্গে যৌথভাবে সহায়তার তালিকার শীর্ষে উঠেছেন মেসি। মেজর লিগ সকারের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে অন্তত ১৫টি করে গোলে সহায়তার কীর্তিও গড়েছেন তিনি।

অন্যদিকে, মিনেসোটার কাছে ৩-২ গোলে হেরে গেছে সেন্ট লুইস সিটি। এর মধ্য দিয়ে মেজর লিগ সকারে দলটির টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডেরও সমাপ্তি ঘটেছে। একই রেকর্ড রয়েছে কলম্বাস, ডালাস ও ইন্টার মায়ামির।

ম্যাচের শুরুতেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েল নাভারো এবং দক্ষিণ কোরীয় উইঙ্গার জং সাং-বিনের গোলে এগিয়ে যায় সেন্ট লুইস। তবে ৪৯ মিনিটে আজিয়েল জ্যাকসনের গোলে ব্যবধান কমায় মিনেসোটা। ৬৮ মিনিটে কেলভিন ইয়েবোয়া সমতা ফেরান। এরপর ৮৬ মিনিটে কানাডিয়ান মার্কাস কালদেইরার গোলে জয় নিশ্চিত হয় মিনেসোটার।

২০২৩ সালের পর প্রথমবারের মতো প্লে-অফে ওঠা নিশ্চিত করেছে সেন্ট লুইস। তবে মেজর লিগ সকারে টানা অপরাজিত থাকার রেকর্ড এককভাবে নিজেদের করে নেওয়ার সুযোগ হারিয়েছে দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২১ ম্যাচ অপরাজিত থাকার ক্লাব রেকর্ডও ভেঙে গেছে তাদের।

গত ৩ মে অস্টিনের কাছে ২-০ গোলে হারের পর মেজর লিগ সকারে আর হারেনি সেন্ট লুইস। সেই থেকে ১৩টি জয় ও ছয়টি ড্র নিয়ে এগিয়ে চলেছিল দলটি।

শার্লটের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ফিলাডেলফিয়া। এতে দলটির টানা অপরাজিত থাকার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ ম্যাচে।

এর আগে টানা আট ম্যাচে জিতেছিল ফিলাডেলফিয়া। গত ২৪ মে মায়ামির কাছে ৬-৪ গোলে হারের পর থেকে দুর্দান্ত ছন্দে রয়েছে দলটি। ওই হারের পর ১২টি জয় ও তিনটি ড্র করেছে তারা।

বিশ্বকাপ বিরতির সময় রায়ান রিখটার অন্তর্বর্তী কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে সম্ভাব্য ৪৫ পয়েন্টের মধ্যে ৩৯ পয়েন্ট অর্জন করেছে ফিলাডেলফিয়া। শার্লটের বিপক্ষে ঘরের মাঠে ড্র করলেও তাদের অপরাজিত থাকার দৌড় থামেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com