বৃহস্পতিবার, ০৪:১০ পূর্বাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী   পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

বাংলাদেশের বিপক্ষে নেই জোসেফ ও হোপ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পঠিত

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন এনেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। চোটের ঝুঁকি এড়াতে পেসার আলজারি জোসেফকে দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে সাদা বলের ক্রিকেটে দলের অধিনায়ক শাই হোপকেও। অন্যদিকে, প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটার কেভিন উইকহ্যাম।

চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেল। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে খেলতে পারেননি তিনি। তার অনুপস্থিতিতে দলে সুযোগ পাওয়া কির্ক ম্যাকেঞ্জি পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ না খেলেই এবার জায়গা হারিয়েছেন।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে জোসেফকে দল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। বোর্ডের ভাষ্য অনুযায়ী, লাল বলের ক্রিকেটে শারীরিক পরিশ্রমের মাত্রা বেশি হওয়ায় চোটের ঝুঁকি এড়াতে তার কাজের চাপ নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। এই সিদ্ধান্তে জোসেফেরও সম্মতি রয়েছে।

তবে সীমিত ওভারের ক্রিকেটে তার খেলার পথ বন্ধ হয়নি। আগামী এক মাসে চলমান ভারত সফরের পর ওয়েস্ট ইন্ডিজের কোনো সীমিত ওভারের ম্যাচ নির্ধারিত না থাকলেও ভবিষ্যতের জন্য তাকে প্রস্তুত রাখা হবে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, ‘বাংলাদেশের বিপক্ষে টানা দুটি টেস্টে পেসারদের দীর্ঘ সময় ধরে বারবার উচ্চ তীব্রতায় বোলিং করতে হয়। ফলে সীমিত ওভারের ক্রিকেটের তুলনায় এখানে শারীরিক চাপ ও চোটের ঝুঁকি অনেক বেশি।’ পূর্ণাঙ্গভাবে দীর্ঘ সংস্করণের ক্রিকেটে ফেরার প্রস্তুতিতে জোসেফ চিকিৎসক ও বিশেষজ্ঞদের সঙ্গে কাজ চালিয়ে যাবেন।

জোসেফের পরিবর্তে টেস্ট দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার কিমো পল।

এদিকে, তিন সংস্করণেই দীর্ঘ সময় ধরে খেলার কারণে হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আগে তার শারীরিক সুস্থতা ও কাজের চাপ সামলানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড।

ঘরোয়া চার দিনের প্রতিযোগিতা ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন কেভিন উইকহ্যাম। টানা তিন ইনিংসে তিনটি সেঞ্চুরি করে জাতীয় টেস্ট দলে জায়গা করে নিয়েছেন বার্বাডোজের এই ব্যাটার।

প্রতিযোগিতায় ১০৫, ১৫৩ ও অপরাজিত ১০৮ রানের ইনিংস খেলেছেন তিনি। সব মিলিয়ে ৩৯৩ রান করে প্রতিযোগিতার তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন উইকহ্যাম। তার ব্যাটিং গড় ৭৮.৬০। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে ছয়টি সেঞ্চুরিসহ তার মোট ব্যাটিং গড় ৪০.৮৮।

২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ওয়েস্ট ইন্ডিজের শেষ সিরিজ হবে বাংলাদেশের বিপক্ষে এই দুই ম্যাচের লড়াই। বর্তমানে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে ক্যারিবীয়রা। তাই অবস্থানের উন্নতি ঘটাতে এই সিরিজকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে দলটি।

প্রধান কোচ ড্যারেন স্যামি বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রের শুরুতে আমরা কয়েকটি লক্ষ্য নির্ধারণ করেছিলাম। তার মধ্যে একটি ছিল পয়েন্ট তালিকার প্রথম অর্ধে থাকা। এই সিরিজ জিততে পারলে আমরা সেই লক্ষ্যের আরও কাছে পৌঁছাব। বাংলাদেশের মাটিতে তাদের বিপক্ষে খেলা কঠিন হবে, তবে আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ অক্টোবর ঢাকায়। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেটে।

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল

রস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারাইন চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com