সোমবার, ১২:৩৩ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

স্কুলছাত্রী তাজমিন হত্যা: প্রেমিক রাজু গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

কক্সবাজার শহরের কলাতলী থেকে কুমিল্লায় নিহত কিশোরী জান্নাতুল তাজমিন এর ‘ কথিত বন্ধু ‘ রিয়াজ উদ্দিন (২১)  কে আটক করেছে পুলিশ।  সোমবার রাত সাড়ে ৯টার দিকে কলাতলী চন্দ্রিমা উদ্যান এলাকা থেকে তাকে আটক করা হয়।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মাদ আলী বলেন, আমরা কৌশলে তাকে আটক করেছি। উর্ধত্বন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাজমিন হত্যাকাণ্ডের তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তা ও অনুসন্ধানের ভিত্তিতে রাজুর সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে।

এর আগে তাজমিনের মরদেহ উদ্ধারের পর চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com