সোমবার, ০৪:০৪ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

হাসান মাহমুদের ইতিহাস গড়া হ্যাটট্রিক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পঠিত

ইতিহাস গড়লেন হাসান মাহমুদ। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন এই ডানহাতি। আফগানিস্তানের প্রথম ইনিংসের ৮৩তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট পেয়েছেন হাসান। আউট করেছেন ইসমত, কায়েস ও জিয়া–উর–রেহমানকে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তান প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২২১ রান করেছে। বাংলাদেশ থেকে তারা এখনও ১২৫ রানে পিছিয়ে রয়েছে। বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৪৬ রান করেছিল।

আফগান ব্যাটার রহমত শাহ ৮৭ রানে ব্যাট করছেন। অপরপ্রান্তে ইয়ামিন আহমাদজাই শূন্য রানে আছে।

হাসান ৪টি ও এবাদত ৩টি উইকেট পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com