রবিবার, ০১:৫৪ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

১২ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পঠিত

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে বিমান হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সসহ বিভিন্ন সংস্থার একাধিক ফ্লাইটের চলাচল স্থগিত করা হয়েছে। এতে যাত্রীদের ভ্রমণসূচিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ রোববার ভোর ৮টা থেকে ঢাকা-রিয়াদ রুটে একাধিক ফ্লাইটের চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৯, ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৮১ এবং সৌদি এয়ারলাইন্সের এসবি-৮০৪ ও এসবি-৮০৬ ফ্লাইট রয়েছে। এ ছাড়া রিয়াদ থেকে ঢাকাগামী ফিরতি ফ্লাইট চলাচলেও প্রভাব পড়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা বাড়িয়ে ১১ অক্টোবর রাত ৯টা ইউটিসি পর্যন্ত নির্ধারণ করেছে। বাংলাদেশ সময় অনুযায়ী, এ সময়সীমা ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত। ফলে ওই সময় পর্যন্ত রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকতে পারে।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখা জানিয়েছে, ঢাকা থেকে রিয়াদগামী এবং রিয়াদ থেকে ঢাকাগামী ১১ অক্টোবরের বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ ফ্লাইট স্থগিত রয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রেও রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার তথ্য পাওয়া গেছে। পরিস্থিতির ওপর নির্ভর করে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ফ্লাইট স্থগিত হওয়ায় সংশ্লিষ্ট যাত্রীদের ভ্রমণসূচিতে পরিবর্তন আসতে পারে। এ অবস্থায় যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com