শনিবার, ০২:৩৩ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বিদায়ী ম্যাচ খেলতে আর্জেন্টিনায় মেসি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

আর্জেন্টিনায় শুক্রবার পৌঁছেছেন লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচ খেলতেই দেশে ফিরেছেন আর্জেন্টিনার এই মহাতারকা।

আগামী মঙ্গলবার বুয়েনস এইরেসে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবেন মেসি। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো দলের অধিনায়ক হিসেবে এটিই হবে জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, এই ম্যাচ আয়োজনের উদ্দেশ্য হলো ‘বিশ্বের সেরা খেলোয়াড়কে তার প্রাপ্য ঘরের মাঠের বিদায় সংবর্ধনা দেওয়া।’

গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া মেসি পরিবারের সদস্যদের নিয়ে ব্যক্তিগত উড়োজাহাজে মায়ামি থেকে আর্জেন্টিনার উদ্দেশে রওনা দেন। শুক্রবার নিজ শহর রোসারিওতে অবতরণ করেন তিনি। বুয়েনস এইরেস থেকে শহরটির দূরত্ব প্রায় ৩০০ কিলোমিটার।

২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের আরও কয়েকজন খেলোয়াড়ও এই বিদায়ী আয়োজনে অংশ নেবেন। তবে পাওলো দিবালা ও নাহুয়েল মোলিনা সেখানে থাকতে পারছেন না। তাদের ক্লাব রোমা তাদের ছাড়পত্র দেয়নি।

মেসির এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সিতে তার বর্ণাঢ্য ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারেরও সমাপ্তি ঘটতে যাচ্ছে। এই সময়ে জাতীয় দলের হয়ে ১২৫ গোল করেছেন তিনি। পাশাপাশি আরও দুটি বিশ্বকাপের ফাইনালে খেলেছেন মেসি। ২০১৪ সালে জার্মানির কাছে এবং চলতি বছর স্পেনের কাছে ফাইনালে হেরেছে আর্জেন্টিনা।

চলতি আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার আর কোনো ম্যাচে খেলবেন না মেসি। বুধবার বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। শনিবার বুরকিনা ফাসোর বিপক্ষে তাদের আরেকটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। তবে আফ্রিকার দলটির যাত্রাজনিত সমস্যার কারণে ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মরক্কোতে আফ্রিকান কাপ অব নেশনসের বাছাইপর্বের দুটি ম্যাচ খেলে বুরকিনা ফাসোর দলটি দেশে ফেরার কথা ছিল। গত ৩০ সেপ্টেম্বর বিশেষ উড়োজাহাজে তাদের মরক্কো থেকে রওনা দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই যাত্রা বাতিল হয়ে যায়।

বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, ‘ঘটনাটি ঘটার পর থেকে ক্রীড়া মন্ত্রণালয়, ফেডারেশন ও দূতাবাস যত দ্রুত সম্ভব এমন একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে, যাতে দলটি বুয়েনস এইরেসে তাদের যাত্রা অব্যাহত রাখতে পারে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘নতুন করে যাত্রার ব্যবস্থা করতে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করা হয়েছে। তবে বিশেষ করে দীর্ঘ ভ্রমণ সময়ের কারণে কিছু জটিলতা তৈরি হয়েছে, যা খেলোয়াড়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com