শুক্রবার, ০১:২৭ পূর্বাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা গৌরনদীতে ১৩১ বিদ্যালয়ের ৭০টিতে প্রধান শিক্ষক নেই, পদোন্নতির আশায় শিক্ষকরা কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন গৌরনদী পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথমবার বানিয়াশুরীতে সড়কবাতি চালু  গৌরনদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী   পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

মেসির জন্য আর্জেন্টিনার বিশেষ জার্সি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন গত ৩১ আগস্ট। তবে দেশীয় ফুটবলভক্তদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায়ের লক্ষ্যে আগামী ৬ অক্টোবর তিনি জাতীয় দলে শেষ ম্যাচ খেলবেন। আফ্রিকান দেশ বেনিনের বিপক্ষে মহাতারকার বিদায়ী এই ম্যাচ ঘিরে বিশেষ জার্সি প্রস্তুত করছে আর্জেন্টিনা।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওতে এমন ইঙ্গিতই দিলেন মেসি। যার ক্যাপশনে তিনি লিখেছেন— ‘শেষ ম্যাচ… আজীবনের স্মারক জার্সি। শেষ লড়াই… আজীবনের জন্য স্মারক এক পোশাক।’ ওই ভিডিওতে দেখা যায়, মেসি আর্জেন্টিনার পতাকার রঙে বানানো এক জোড়া বুট সোফার ওপর রাখছেন। ডান পাশে হ্যাঙ্গারে ঝুলছিল তার জাতীয় দলের ১০ নম্বর জার্সি, সেটি খুলে হাতে করে নিয়ে আসা বিশেষ এক জার্সি ঝুলিয়ে দিলেন তিনি।

আর্জেন্টিনায় মেসির ‘লাস্ট ড্যান্স’ দেখতে হতে হবে লাখপতি! নতুন ওই জার্সি অবশ্য মেসি একাই পরবেন, নাকি পুরো আর্জেন্টিনা জাতীয় দল ওই পোশাকে মাঠে নামবে সেটি স্পষ্ট নয়। বিশ্বকাপজয়ী এই তারকার বিদায়ীয় ম্যাচের জন্য প্রস্তুতকৃত জার্সির নকশায় ভিন্নতা দেখা গেছে। পিঠের অংশে মূল রঙ হিসেবে দুই পাশে মোটা আকাশি-নীল, যার ঠিক মাঝখান দিয়ে সাদা স্ট্রাইপ লম্বালম্বিভাবে নেমে গেছে। এ ছাড়া খেলোয়াড়দের নাম এবং নম্বর সোনালি রঙে লেখা, এর সঙ্গে ‘সান অব মে’র ছায়া (শেড) ফুটিয়ে তোলা হয়েছে বিশেষ শৈলীতে। জাতীয় দলের হয়ে কিংবদন্তি অধিনায়কের শেষ ম্যাচে বিশেষ মাত্রা যোগ করার লক্ষ্যেই বিশেষ এই জার্সিটি বেছে নেওয়া হয়েছে। ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনা তিনটি ম্যাচ খেলবে, তবে মেসি খেলবেন কেবল বেনিনের বিপক্ষে ম্যাচটি। ৬ অক্টোবর বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে তার বিদায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এর আগে আগামী ৩০ সেপ্টেম্বর ফিফা র‌্যাংকিংয়ে দুই নম্বর অবস্থানধারী লিওনেল স্কালোনির দল কর্দোবায় ৭৭তম র‌্যাংকিংধারী বলিভিয়ার বিপক্ষে খেলবে। এরপর ৩ অক্টোবর ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ বুরকিনা ফাসো (৬২তম)। র‌্যাংকিংয়ে ৯৩তম বেনিনের বিপক্ষে ম্যাচটি সবার শেষে, মেসির বিদায়ী ম্যাচটি স্বাভাবিকভাবেই এখন থেকেই রোমাঞ্চ ছড়াচ্ছে।

আন্তর্জাতিক ফুটবলে মেসির শেষবার মাঠে নামাকে কেন্দ্র করে আরও বড় আয়োজনের পরিকল্পনা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সদস্যকে তাদের পরিবারসহ আমন্ত্রণ জানানো হবে, যাতে সতীর্থদের সঙ্গে মেসি তার জাতীয় দলের অধ্যায়ের শেষ মুহূর্তটি উদযাপন করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com