শুক্রবার, ০২:১৬ পূর্বাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা গৌরনদীতে ১৩১ বিদ্যালয়ের ৭০টিতে প্রধান শিক্ষক নেই, পদোন্নতির আশায় শিক্ষকরা কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন গৌরনদী পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথমবার বানিয়াশুরীতে সড়কবাতি চালু  গৌরনদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী   পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরেছে বাংলাদেশ। জাপানের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ম্যাচে হারের ফলে চতুর্থ হয়েই টুর্নামেন্ট শেষ করল নিগার সুলতানা ও তার দল। ফলে এশিয়ান গেমস থেকে এবার কোনো পদক ছাড়াই ফিরতে হচ্ছে বাংলাদেশকে।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ নারী দলের অধিনায়ক হিসেবে এটিই ছিল নিগার সুলতানার শেষ ম্যাচ। এশিয়ান গেমস শেষ হওয়ার পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন তিনি। ফলে দলের নেতৃত্বে এটিই ছিল নিগারের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।

আজ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে পুরো ২০ ওভার ব্যাট করেও ৭ উইকেটে ১১৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। রান তোলার গতি শুরু থেকেই মন্থর থাকায় নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৪৩ রান করে বাংলাদেশ। ফলে শেষ ১০ ওভারে জয়ের জন্য প্রয়োজন পড়ে ১০৩ রানের বিশাল সংগ্রহের। শেষ পর্যন্ত ওই চাপ সামলে উঠতে পারেনি নিগাররা। শেষ ১০ ওভারে আরও চার উইকেট হারিয়ে ৭১ রান যোগ করে বাংলাদেশ।

শুরুতেই চাপে পড়ে বাংলাদেশের ব্যাটিং। ইনিংসের প্রথম পাঁচ ওভারের মধ্যেই মাত্র ২০ রানে সাজঘরে ফেরেন তিন ব্যাটার। দুই ওপেনার দিলারা আক্তার ১২ ও জুয়াইরিয়া ফেরদৌস ৪ রান করে বিদায় নেন। তিন নম্বরে নামা সোবহানা মোশতারিও ২ রান করে ফেরায় বিপদ আরও বাড়ে।

চতুর্থ উইকেটে শারমিন আক্তার ও নিগার সুলতানা কিছুটা প্রতিরোধ গড়েন। দুজনের ৫৬ বলে ৪৭ রানের জুটি বাংলাদেশকে সাময়িকভাবে ম্যাচে ফেরার আশা দেখায়। তবে প্রয়োজনের তুলনায় রান তোলার গতি ছিল অনেক কম। শারমিন ৪৫ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন। নিগারের ব্যাট থেকে আসে ৩০ বলে ২৫ রান।

নিগার আউট হওয়ার পর বাংলাদেশের সামনে সমীকরণ দাঁড়ায় ৩৯ বলে ৭৯ রান। এর আগে শারমিন ও নিগার জুটি গড়ার সময় জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৯৫ বলে ১২৬ রান। পুরো ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা ৪৩টি বল কোনো রান না করেই শেষ করেন। পাকিস্তানের অফ স্পিনার উম্মে হানি ১০ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের রান তাড়ায় বড় বাধা হয়ে দাঁড়ান।

এর আগে পাকিস্তানের ইনিংসেও কোনো ব্যাটার ফিফটির দেখা পাননি। অধিনায়ক ফাতিমা সানা ৩০ বলে ৪৫ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। ওপেনার গুল ফিরোজা করেন ৩১ রান। একপর্যায়ে ১১.৪ ওভারে ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছিল পাকিস্তান।

সেখান থেকে ষষ্ঠ উইকেটে ফাতিমা সানা ও আলিয়া রিয়াজের কার্যকর জুটি ম্যাচের চিত্র বদলে দেয়। দুজন ৪৩ বলে ৬৭ রান যোগ করে পাকিস্তানকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে পাকিস্তান, যা বাংলাদেশের জন্য হয়ে ওঠে কঠিন লক্ষ্য।

বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার ও রিতু মনি দুটি করে উইকেট নেন। তবে ব্যাটারদের ব্যর্থতায় বোলারদের লড়াইও শেষ পর্যন্ত দলকে ব্রোঞ্জ পদক এনে দিতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com