মঙ্গলবার, ১১:২৯ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

টেকনাফে আজ পালন হবে রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ মঙ্গলবার পালিত হবে রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস। এ উপলক্ষে নয়াপাড়া শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে আলোচনা সভা, শোডাউনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

গতকাল সোমবার ক্যাম্প-২৬-এর হেড মাঝি মো. জামাল বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। দিবসটি ঘিরে এরই মধ্যে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, গেঞ্জিসহ বিভিন্ন সামগ্রী প্রস্তুত করা হয়েছে। কর্মসূচিতে পাঁচ থেকে ১০ হাজার মানুষের সমাগম হতে পারে।

দিবসটি উপলক্ষে রোহিঙ্গাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন; মিয়ানমারে নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ২০১৭ সালের সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com