সোমবার, ০৪:৪৭ পূর্বাহ্ন, ২৬ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
কুয়াকাটার নৈসর্গিক সৌন্দর্যে গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে, সাংস্কৃতিক সন্ধ্যায় মিলনমেলা পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন হাম উপসর্গে আরও ৫ মৃত্যু ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন বহু বছরের মধ্যে সেরা দুর্গাপূজা উদ্‌যাপন, স্বস্তিতে বাংলাদেশের হিন্দুরা জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা শাহাদাত হোসেন এবার চট্টগ্রাম সিটির প্রশাসক বিক্ষোভে আবারও উত্তাল ফ্রান্স, গ্রেফতার প্রায় এক হাজার মেসিকে নিষ্প্রভ রেখে মায়ামির বিপক্ষে রেড বুলসের দাপুটে জয়

কুমিল্লায় ৫ কিলোমিটার যানজট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৬২ বার পঠিত

কুমিল্লায় মহাসড়কে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে এই পথ পার হতে প্রতি যানবাহনের কমপক্ষে দুই ঘণ্টা সময় লাগছে।

সোমবার (২০ জুলাই) ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত ঢাকামুখী লেনে এ যানজটের সৃষ্টি হয়।

চালক ও যাত্রীরা জানান, ভোর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত তীব্র যানজট দেখা দেয়। সকাল ৯টা পর্যন্ত একই অবস্থা বিরাজ করে।

কয়েকজন বাসচালক জানান, ঢাকামুখী বেশ কয়েকটি মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যান মহাসড়কের পাশে অবৈধভাবে পার্কিং করে রাখা হয়। এর ফলে গৌরীপুর থেকে দাউদকান্দি পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া বাসের যাত্রী জামিল খান বলেন, ভোরে ঢাকার উদ্দেশে রওনা দিই। গৌরীপুর থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত যেতে দুই ঘণ্টা লেগেছে। সড়কের পাশে অবৈধভাবে ট্রাক ও কাভার্ডভ্যান পার্কিং করার কারণেই আজকের যানজটের সূত্রপাত।

তিশা পরিবহণের চালক কবির চৌধুরী বলেন, এক কিলোমিটার পথ পাড়ি দিতে দুই ঘণ্টা লেগেছে। সকাল থেকে হাইওয়ে পুলিশের তেমন কোনো উপস্থিতি চোখে পড়েনি।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, সকাল থেকে মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। এতে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের সদস্যরা কাজ করছেন। মহাসড়কের পাশে কেউ অবৈধভাবে যানবাহন পার্কিং করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com