শনিবার, ০১:০০ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৫ টাকা নিয়ে কথা কাটাকাটি, ছোট ভাইয়ের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪২ বার পঠিত

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে বিদ্যুৎ বিলের মাত্র ৫ টাকা নিয়ে দুই ভাইয়ের হাতাহাতিতে একজন মারা গেছেন। মৃত ব্যক্তির নাম আলমগীর হোসেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন আলমগীরের স্ত্রী সাবিনা ইয়াসমিন।

সাবিনা ইয়াসমিন জানান, একটি মিটারের মাধ্যমে আলমগীর ও খোরশেদ যৌথভাবে বিদ্যুৎ ব্যবহার করে। এতে দুজনেই ভাগাভাগি করে বিল পরিশোধ করে আসছেন। চলতি মাসের বিল দেওয়ার সময় আলমগীর ৫ টাকা কম দেয়। এ নিয়েই দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে আলমগীর চা পান করতে যান। সেখানে খোরশেদসহ কয়েকজন মিলে তার স্বামীকে মারধর করে। পরে অভিযুক্তরা তাকে ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়।

পুলিশ জানায়, বিদ্যুৎ বিল নিয়ে খোরশেদ ও আলমগীরের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুই ভাই দোকানে গেলে সেখানে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে প্রত্যক্ষদর্শীরা তাদের ছাড়িয়ে নেয়। একপর্যায়ে খোরশেদ ঘটনাস্থল থেকে চলে গেলেও আলমগীর সেখানে ছিলেন।

পরিবারের সদস্যরা জানায়, আহত অবস্থায় আলমগীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী বিদ্যুৎ বিল নিয়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আলমগীর মারা যান। ঘটনাটি তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। লাশ হাসপাতালে আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com