রবিবার, ০২:৪৫ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৭২ বার পঠিত

বাংলাদেশে চলে এসেছে ফিফা ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি। আজ বুধবার সকাল ১০টার দিকে বাংলাদেশে এসে পৌঁছায় সোনালি ট্রফিটি।এটি বাংলাদেশের জন্য ফিফার ট্রফি ভ্রমণের চতুর্থবারের মতো সফর।

বিশ্বকাপ ট্রফিটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।এ সময় ফিফার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ঢাকার পাঁচতারা হোটেল র‍্যাডিসন ব্লুতে দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বকাপ ট্রফিটি রাখার ব্যবস্থা করা হয়েছে।

কোকা-কোলা স্পন্সরশিপে আয়োজিত এই অনুষ্ঠানে কোকা-কোলার বিশ্বকাপ ক্যাম্পেইনের নির্বাচিত অংশগ্রহণকারীরাই সরাসরি ট্রফি দেখতে ও ছবি তোলার সুযোগ পাবেন। অংশগ্রহণকারীদের বৈধ টিকিট প্রিন্ট বা স্ক্রিনশট এবং কোকা-কোলার ক্যাপ প্রদর্শন করতে হবে।

আয়োজক সংস্থা থেকে দর্শকদের জন্য কিছু নিয়ম বা শর্ত জারি করা হয়েছে। ট্রফি স্পর্শ করা, বড় ব্যাকপ্যাক বহন, ধূমপান, টিকিটের হস্তান্তর এবং কোনো দেশের পতাকা আনার অনুমতি দেওয়া হয়নি। এ ছাড়া ধারালো বা নিষিদ্ধ সামগ্রী আনা কঠোরভাবে নিষিদ্ধ।

কোকা-কোলা কোম্পানি ও আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার যৌথ উদ্যোগে গত ৩ জানুয়ারি শুরু হয় ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা এর ষষ্ঠ আসর। সৌদি আরবের রাজধানী রিয়াদে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণের সূচনা করা হয়।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। এই প্রথম তিনটি দেশ- কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। আগের যে কোনো আসরের তুলনায় এবারের বিশ্বকাপে থাকবে আরও বেশি দল (৪৮টি), আরও বেশি ম্যাচ (১০৪) এবং ব্যাপক উৎসব আয়োজন।

ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ভ্রমণ করবে ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি গন্তব্যে। পুরো সফর চলবে ১৫০ দিনেরও বেশি সময় ধরে, যা ফুটবলপ্রেমীদের জন্য জীবনে একবার দেখার মতো এক অনন্য সুযোগ তৈরি করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com