রবিবার, ০৪:৩১ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২২ বছর পর সেমিফাইনালে মরক্কো

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৬৭ বার পঠিত

আফ্রিকা কাপ অব নেশনসে দারুণ ছন্দেই আছেন ব্রাহিম দিয়াজ। রাবাতে শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনের বিপক্ষে মরক্কোর ২-০ গোলের জয়েও জাল খুঁজে পান তিনি। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ প্রতিযোগিতায় এ নিয়ে টানা ৫ ম্যাচে গোল করলেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার।

স্বাগতিক মরক্কোকে সেমিফাইনালে তোলার পথে দারুণ রেকর্ড গড়েন দিয়াজ। তবে দিয়াজ এর চেয়েও বেশি আনন্দ পেতে পারেন, ২০০৪ সালের পর মরক্কো এই প্রথম আফ্রিকা কাপ অব নেশনসে সেমিফাইনালে ওঠায়।

ম্যাচের ২৬ মিনিটে গোল করেন দিয়াজ। ফুটবলের পরিসংখ্যানভিত্তিক এক্স হ্যান্ডল ‘মিস্টারচিপ’ জানিয়েছে, আফ্রিকা কাপ নেশনসের (১৯৫৭-২০২৫) ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচ ম্যাচে গোল করলেন দিয়াজ। বিরতির পর ৭৪ মিনিটে দ্বিতীয় গোলটি মরক্কোর মিডফিল্ডার ইসমায়ের সাইবারির। ম্যাচে মাত্র তিনটি শট প্রতিপক্ষের গোলপোস্টে রেখে দুটিতে গোল আদায় করেছে মরক্কো। বিরতির পর ক্যামেরুনের বিপক্ষে পেনাল্টির দাবি তুলেছিল, তবে সেটি নাকচ করে দেওয়া হয়। মরক্কোর বক্সে ফাউলের শিকার হয়েছিলেন ক্যামেরুন তারকা ব্রায়ান এমবেউমো। নির্ধারিত সময়ে মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনুর পরীক্ষা নিতে পারেনি পাঁচবারের কাপ অব নেশনস জয়ী দলটি। বুনুকে কোনো সেভ করতে হয়নি। মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগুইয়ের দুশ্চিন্তার জায়গাও আছে। ৯০ মিনিটে চোট নিয়ে মাঠ থেকে উঠে যান দিয়াজ। টুর্নামেন্টে ওপেন–প্লে থেকে কেউ এখনও মরক্কোর জালে গোল করতে পারেনি। তাঞ্জিয়ারে একই রাতে কোয়ার্টার ফাইনালে অপর ম্যাচে মালিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে সেনেগাল। এ নিয়ে সর্বশেষ চারবারের মধ্যে তিনবার সেমিফাইনালে উঠল সেনেগাল। মালি গোলকিপারের ভুলের সুযোগ নিয়ে ২৭ মিনিটে সেনেগাল ইলিমান এনদিয়ায়ে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com