শুক্রবার, ১২:২১ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

তুলিকে সমর্থন জানিয়ে তারেক রহমানকে খোলা চিঠি দিলেন এসএ খালেকপুত্র মহসীন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

বাবার সম্পত্তি পুনরুদ্ধার এবং ঢাকা-১৪ আসনে বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলিকে সমর্থন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে খোলা চিঠি দিয়েছেন প্রয়াত পাঁচবারের এমপি এসএ খালেকের ছেলে, কানাডা প্রবাসী সৈয়দ মহসীন। মঙ্গলবার তার এ চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে বিষয়টি নিশ্চিতও করেন তিনি।

চিঠিতে তিনি লেখেন, ঢাকা-১৪ আসনে ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিকে প্রার্থী করায় বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তুলি গুমের শিকার স্বজনদের আন্দোলনকে দেশ-বিদেশে তুলে ধরেছেন। তার মধ্যে জিয়াউর রহমানের সততা, খালেদা জিয়ার সাহস ও আপনার (তারেক রহমান) নিষ্ঠার প্রতিচ্ছবি দেখি। ধানের শীষের পরিবার হিসেবে আমরা তাকে বিজয়ী করতে সর্বাত্মকভাবে কাজ করব।

চিঠিতে নিজের ছোট ভাই দারুসসালাম থানার আহ্বায়ক এসএস সিদ্দিক সাজুর কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন মহসীন। তিনি অভিযোগ করেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাজু তুলি-বিরোধী মশাল মিছিলসহ বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন, যা বিএনপি নেতৃত্বের প্রতি অসম্মান ছাড়া আর কিছু নয়।

পারিবারিক সম্পত্তি নিয়ে অভিযোগ তুলে তিনি জানান, অসুস্থ অবস্থায় থাকা তাদের বাবা এসএ খালেকের গাবতলী এলাকার ২১ বিঘা জমি—যার বাজারমূল্য প্রায় ৮০০ কোটি টাকা—গত দুই বছরে ‘কাকতলীয়ভাবে’ সাজুর তত্ত্বাবধানে বিক্রি হয়ে গেছে। অনেক জমি নাকি বাবার ‘টিপ সইয়ে’ বিক্রির নথি তৈরি করা হয় এবং কিছু অংশ সাজুর নামে ‘হেবা’ দেখানো হয়।

মহসীন দাবি করেন, শয্যাশায়ী অবস্থায় বাবা কখনোই একমাত্র ছেলের নামে শত কোটি টাকার সম্পত্তি হেবা করতেন না। বঞ্চিত ভাই-বোনেরা এ বিষয়ে দেওয়ানি ও ফৌজদারি মামলা করলেও সাজুর রাজনৈতিক প্রভাব ও অর্থবলের কারণে তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া দারুসসালামের লিজ নেওয়া পেট্রোল পাম্পের মাসিক প্রায় ৫০ লাখ টাকা আয় এককভাবে ভোগ করছেন সাজু—এ অভিযোগও চিঠিতে তুলে ধরেন তিনি।

মহসীন তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “খালেক পরিবার ধানের শীষের পরিবার। সাজু আমাদের পরিবারের মুখ নয়। আমরা ন্যায়বিচার চাই এবং প্রার্থী তুলির বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডের সঙ্গে খালেক পরিবারের সম্পর্ক নেই, ভবিষ্যতেও থাকবে না।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com