বুধবার, ০৯:২২ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

চোখের সুস্থতায় ২০-২০-২০ নিয়ম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

আজকের ডিজিটাল যুগে আমরা প্রায় প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনের সামনে কাটাই। পড়াশোনা, অফিসের কাজ, বিনোদন, সোশ্যাল মিডিয়া—সবকিছুই এখন স্ক্রিনে। তবে এত স্ক্রিন টাইম আমাদের চোখের জন্য বড় চ্যালেঞ্জ। চোখের ক্লান্তি, শুষ্কতা, চোখে লালচে ভাব, মাথাব্যথা, চোখের ভিজন, অস্পষ্টতা—সবই এখন সাধারণ সমস্যা। এসব সমস্যাগুলো কমানো যায় খুব সহজ একটি ট্রিকের মাধ্যমে।

২০-২০-২০ নিয়ম কী
২০-২০-২০ মূলত চোখের সুরক্ষার জন্য একটি নিয়ম যেখানে প্রতি ২০ মিনিট পর পর, ২০ ফুট দূরের কোনো জিনিসের দিকে অন্তত ২০ সেকেন্ড দৃষ্টি সরিয়ে রাখার অনুশীলন। এই অভ্যাস চোখের ফোকাসিং পেশি রিল্যাক্স করতে সাহায্য করে, চোখের রক্ত সঞ্চালন উন্নত করে এবং দীর্ঘমেয়াদে চোখকে সুস্থ রাখে।

কেন এটি গুরুত্বপূর্ণ

স্ক্রিনের কাছাকাছি দীর্ঘ সময় চোখের পেশিগুলো ক্রমাগত চাপের মধ্যে থাকে। এর ফলে চোখ শুষ্ক হয়ে যায়, পেশি ক্লান্ত হয়, চোখে জ্বালা বা লালচে ভাব দেখা দেয়। ২০-২০-২০ রুল চোখকে ছোট বিরাম দেয়, যা ডিজিটাল ভিশন সিন্ড্রোম বা কম্পিউটার ভিশন সিন্ড্রোমের ঝুঁকি কমায়।

প্র্যাকটিক্যাল টিপস—

রিমাইন্ডার ব্যবহার করুন: স্মার্টফোন বা ল্যাপটপে প্রতি ২০ মিনিটে চোখের বিরামের জন্য রিমাইন্ডার সেট করুন।

পরিবেশের আলো ঠিক রাখুন: খুব উজ্জ্বল বা খুব অন্ধকার স্ক্রিন চোখের জন্য চাপ তৈরি করে। চারপাশের আলো ও স্ক্রিনের উজ্জ্বলতা ব্যাল্যান্স করুন।

পলক ফেলতে ভুলবেন না: স্ক্রিনের দিকে বেশি তাকালে আমরা কম পলক ফেলি। চোখ শুষ্ক থাকলে লুব্রিকেটিং আই ড্রপ ব্যবহার করতে পারেন।

দূরে তাকানোর অভ্যাস করুন: জানালার বাইরে বা রুমের অন্য প্রান্তে তাকানো চোখের পেশিকে রিল্যাক্স করতে সাহায্য করে।

ছোট বিরতি নিন: শুধু ২০-২০-২০ নয়, মাঝে মাঝে পুরো স্ক্রিন থেকে বিরতি নিন। চোখের ব্যায়াম, হালকা ম্যাসাজ বা চোখ বন্ধ করে বিশ্রাম দিন।

স্ক্রিনের পজিশন ঠিক রাখুন: স্ক্রিন চোখের থেকে ২০-৩০ ইঞ্চি দূরে এবং চোখের লেভেলের নিচে রাখা ভালো। এটি চোখের ক্লান্তি কমায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com