বৃহস্পতিবার, ০৭:১২ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা গৌরনদী ইউএনওর বিরুদ্ধে ষরযন্ত্র করে মিথ্যাচার চালানোর অভিযোগ গৌরনদী পৌর এলাকায় উদ্বেকজনক মাত্রায় চুরির প্রবণতা বেড়েছে। দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারের ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী অতিবৃষ্টি পাহাড়ি ঢলে বিভিন্ন জেলায় বন্যা

আমি আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমণি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

ঢালিউড নায়িকা পরীমণি অভিনয়ের বেশি ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন। বিভিন্ন সময়ে তিনি স্যোশাল মিডিয়ায় তার পারিবারিক জীবনের নানা গল্প, ভালো লাগা, আবেগ সবটাই ভক্তদের সঙ্গে শেয়ার করতে পছন্দ করেন।

পরীমণি এবার এসেছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকের’ দশম পর্বে।

এখানে প্রায় ১০০ মিনিটের ওই কথোপকথনে তিনি এমন কিছু কথা বলেছেন, যা আগে কখনো বলেননি।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টে পরীমণি বলেছেন, এখন আমি অনেক ভেবেচিন্তে কাজ করি। যেটা আগে করতাম না। এর আগে অভিনেত্রী বলেছিলেন, এই বদলে যাওয়া তার সন্তানদের জন্য।

নায়িকা বলেন, এতদিন আমার কোনো সঞ্চয় ছিল না; কিন্তু এখন আমি মাসে একটা সঞ্চয় করি, আমার বাচ্চাদের জন্য। আমার যদি দুই টাকাও উপার্জন হয়, সেটা যেন সন্তানরা বড় হয়ে ভোগ করতে পারে।

পরী মজা করে আরও বলেন, আমি এখন পুণ্য ও প্রিয়মের মা বটে! তবে আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই। মোট ১০০ বাচ্চার মা হয়ে ওদের দেখভাল করতে চাই। আল্লাহ যাতে আমাদের এই সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য বড়লোক করতে পারে। কারণ এ যুগে সন্তানদের বড় করার জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন। ব্যক্তি পরীমণি বা নায়িকা পরীমণি অনেক ক্ষেত্রে ব্যর্থ হতে পারে, তবে মা হিসেবে আমি নিজেকে কখনো ব্যর্থ হতে দেব না।

কথার ফাঁকে অভিনেত্রী জানান, সিনেমায় অভিনয়ের আগে তিনি নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন। তবে সেখানে গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে দেখে মুগ্ধ হয়ে রীতিমতো পালিয়ে গিয়ে আর স্কুলে ফিরে যাননি!

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com