সোমবার, ০৫:০৬ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী অবৈধ সম্পদের মামলা ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে চার্জগঠন অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার বিরোধী দল আওয়ামী লীগের ভাষায় কথা বলছে-মির্জা ফখরুল কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায় লিটনের বাড়িটি এখন উন্মুক্ত শৌচাগার ৯ বছরের শিশুকে যৌন নিপীড়ন, জামায়াতের রুকন বহিষ্কার গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, দুইজন নিহত প্যারিস মাতালেন নগর বাউল জেমস পাকিস্তানে পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৪

সৌদিতে শুধু নারীদের জন্য খেলার চ্যানেল চালু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

সৌদি আরবে সম্প্রতি এমন একটি টিভি চ্যানেল চালু করা হয়েছে যা শুধু নারীদের খেলা সম্প্রচার করবে। এই চ্যানেলে দেশটির নারী প্রিমিয়ার লীগ ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার ইভেন্ট ২৪ ঘণ্টা সম্প্রচারিত হবে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, চ্যানেলটি চালু করেছে অল ওমেন্স স্পোর্টস নেটওয়ার্ক (এডব্লিউএসএন)। সৌদি ফুটবল ফেডারেশন ও জাতীয় সম্প্রচারকারী সৌদি স্পোর্টস কোম্পানির সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে ‘এসএসজি এডব্লিউএসএন’ নামের এই চ্যানেলটি এমবিসি শহীদ স্ট্রিমিং প্ল্যাটফর্মে সম্প্রচার শুরু করেছে। নতুন চ্যানেলটি সৌদি নারী প্রিমিয়ার লীগ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দর্শকদের খেলার সরাসরি সম্প্রচার দেখাবে। এছাড়া উয়েফা ম্যাচ এবং অন্যান্য আন্তর্জাতিক খেলাও এতে প্রচারিত হবে।

এডব্লিউএসএনের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা জর্জ চাং বলেন, “আমরা শুধু নারীদের খেলাধুলার সুযোগকে তুলে ধরছি না, একই সঙ্গে দেশটির প্রতিভা ও আন্তর্জাতিক লিগকে বিশ্বের সামনে উপস্থাপন করছি।”

ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে সৌদি আরব নারীদের স্বাধীনতা এবং সুযোগের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে। এর মধ্যে গাড়ি চালানোসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের অধিক স্বাধীনতা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com