রবিবার, ১২:৪৪ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুপিয়ে ছাদ থেকে ফেলে দেওয়া হয় চবির দুই শিক্ষার্থীকে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৬১ বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কয়েকজন শিক্ষার্থীকে নির্মমভাবে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। তাদের দুই ছাত্রকে কুপিয়ে ভবনের ছাদে থেকে নিচে ফেলে দেওয়া হয়।

আজ রবিবার দুপুরে ধারালো অস্ত্রের আঘাতে আহত কয়েকজন শিক্ষার্থীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক বেলায়েত হোসেন।

ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া ওই দুই ছাত্রের মধ্যে একজনের নাম রাজিউর রহমান রাজু। তিনি দ্বিতীয় বর্ষের ছাত্র, তবে তার বিভাগের নাম জানা যায়নি। অন্য জনের নাম পরিচয় জানা যায়নি।

চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক বেলায়েত হোসেন বলেন, ‘প্রায় শতাধিক শিক্ষার্থী আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। বেশিরভাগই মাথায় আঘাতপ্রাপ্ত। তাদের মধ্যে একজনকে আইসিইউতে রাখা হয়েছে।’

এর আগে আজ রবিবার সকাল সাড়ে ১১টা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইটসহ আশপাশের এলাকায় স্থানীয় গ্রামবাসী ও শিক্ষার্থীদের মধ্যে চলা সংঘাত এখনও অব্যাহত আছে। গ্রামের লোকজনকে বড় রামদাসহ আরও বিভিন্ন ধারালো, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলায় অংশ নিতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com