সোমবার, ০৫:০৩ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৫ জন, গ্রেপ্তার ৭, পলাতক ২৫-৩০ গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানবে যেসব এলাকায় ইরানের হুঁশিয়ারি: ফের যুদ্ধ শুরু হলে তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার আ. লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে সরকার এলএনজি টার্মিনালের বিকল্প কুয়াকাটা ক্যাঙারু কোর্টের মন্তব্য: ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী

এ,এস,মামুন গৌরনদী
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত
0-3840x2174-0-0-{}-0-12#
গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের নিয়ে ফ্যামিলি ডে-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সমুদ্রসৈকত কুয়াকাটার মেরিন ভিউ রিসোর্টের হলরুমে   অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ভোরের আকাশ পত্রিকার সম্পাদক খোন্দকার কাওসার হোসেন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির,ঢাকা ফকিরাপুল ক্লাবের সভাপতি ও দি ডেইলি রিপাবলিক এর নির্বাহী সম্পাদক সৈয়দ রিয়াজুল ইসলাম,গৌরনদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক হাসান রাসেলের সহধর্মিনী প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরনদী প্রেসক্লাবের সদস্য কাজী আলামিন।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবার বর্গ স্বতঃস্ফূর্ত  অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সদস্যদের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়।
এ ধরনের আয়োজন সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার বাইরে সহকর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ সৃষ্টি করে। পাশাপাশি পারস্পরিক সম্পর্ক ও ঐক্য জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ ধরনের আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com