শিশুর বিয়ে আর নয়,কন্যা করবে বিশ্বজয় এই প্রতিপাদ্যকে ধারণ করে বরিশালের গৌরনদীতে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ পালিত হয়েছে।
সোমবার ১২ অক্টোবর ২০২৬ সকাল ১০টায় গৌরনদী উপজেলা থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষেপ করে উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন,সমাজসেবা অফিসার সুশান্ত বালা, সমবায় অফিসার উপজেলা জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আলী আজীম খান,সহকারী শিক্ষক পুনতি দেবনাথ, সাবেক সহকারী শিক্ষক মোঃ গিয়াসউদ্দীন সহ
শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, নিরাপদ পরিবেশ সৃষ্টি এবং সামাজিক বৈষম্য দূর করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, কন্যাশিশুর সুস্থ বিকাশ, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে কন্যাশিশুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
এ জাতীয় আরো খবর..