মঙ্গলবার, ০৫:১৭ পূর্বাহ্ন, ২৭ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ আনুষ্ঠানিক ঘোষণা গৌরনদীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ১০ হাজার টাকা জরিমানা গৌরনদীতে স্বেচ্ছাসেবী সংগঠনের নবগঠিত কমিটির ইউএনও কে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে মানবিক সংগঠনের নবগঠিত কমিটির ইউএনওকে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৫ জন, গ্রেপ্তার ৭, পলাতক ২৫-৩০ গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানবে যেসব এলাকায় ইরানের হুঁশিয়ারি: ফের যুদ্ধ শুরু হলে তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার আ. লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা

গৌরনদীতে মাদক, জুয়া ও চুরির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল; মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি

মো. মোস্তফা হাওলাদার 
  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১০৯ বার পঠিত

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাঘমারা এলাকায় যুবসমাজকে সামাজিক অবক্ষয় ও মাদকের হাত থেকে রক্ষা করতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​রবিবার বিকেল সোয়া ৫ টায় বাঘমারা মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে করিম বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। “মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো”, “মাদক ধ্বংস করে জীবন, মাদক ব্যবসায়ী ধ্বংস করে সমাজ” এবং “জুয়া, চুরি ও মাদকমুক্ত সমাজ চাই” স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে এলাকার বিভিন্ন স্তরের সাধারণ মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
​অনুষ্ঠানে প্রধান নেতৃত্ব প্রদান করেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও মার্ক এগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান খোকন (সাবেক সদস্য, বরিশাল উত্তর জেলা ও রাজশাহী মহানগর বিএনপি)।
​সংক্ষিপ্ত বক্তব্যে মনিরুজ্জামান খোকন বলেন—
​“মাদক একটি সমাজ ও জাতিকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। আমাদের যুবসমাজকে এই প্রাণঘাতী মাদকের কুপথ থেকে ফিরিয়ে আনতে না পারলে সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব নয়। বাঘমারা এলাকায় আর কোনো মাদক সেবনকারী, মাদক বিক্রেতা, জুয়াড়ি বা চোরের ঠাঁই হবে না। আমরা এলাকার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে ‘ডাইরেক্ট অ্যাকশন’ ঘোষণা করছি। হয় তাদের মাদক ছাড়তে হবে, নয়তো এই এলাকা ছেড়ে চলে যেতে হবে।”

​তিনি আরও বলেন, মাদক ও অপরাধমুক্ত নিরাপদ বাঘমারা গঠনে স্থানীয় সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও তরুণ সমাজকে এক হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
​বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী মেলকার, গৌরনদী উপজেলা কৃষকদলের নেতা জসিম সরদার, সাবেক ইউপি সদস্য ছরোয়ার সরদার, স্থানীয় ব্যক্তিত্ব তোতা লস্কর, সিরাজ সরদার, আঃ ওয়াজেদ সরদার, মোশারফ সরদার, হালিম সরদার, লোকমান হোসেন, মন্টু সরদার, আলী মৃধা ও হাসান ফরিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ এলাকাবাসী।
​সমাবেশ শেষে বক্তারা এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক ও জুয়া নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com