সোমবার, ০৭:১৯ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

গৌরনদীতে স্বেচ্ছাসেবী সংগঠনের নবগঠিত কমিটির ইউএনও কে ফুলেল শুভেচ্ছা

এ,এস,মামুন স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৯৮ বার পঠিত
0-3840x2174-0-0-{}-0-12#
একটি সামাজিক, অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক সংগঠন  হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন “মানুষ মানুষের জন্য” এই স্লোগানে  বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ  ইব্রাহিম এর সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৬ অক্টোবর সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে নবগঠিত কমিটির সদস্যরা ইউএনওর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা ও মতবিনিময় করেন এ সময় সংগঠনের সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের সিনিয়র  সহ-সভাপতি মাহমুদ হাসান মহিত শরীফ, কোষাধ্যক্ষ এস এম জুলফিকার, সহ-সাধারণ সম্পাদক আবদুছ ছালেক মামুন, প্রচার সম্পাদক মো. পলাশ তালুকদার।
এ ছাড়া নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. তাসিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক তিতু বালা, সদস্যসচিব মোমিনুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব সেজা আলম, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া ইসলাম অধরা এবং নির্বাহী সদস্য তাসফিয়া আলম অহনা ও ইসরাত জাহানসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হংকং প্রবাসী লায়ন দিদার সরদার জানান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ দরিদ্র হতদরিদ্রের আত্মমানবতায় সেবামূলক কাজ করার কথা ব্যক্ত করে গৌরনদী ও আগৈলঝাড়ার নবগঠিত কমিটিকে সুস্বাগত ও শুভেচ্ছা জানিয়ে সততার সহিত মানবিক কাজ করার আহ্বান জানান।।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com