সোমবার, ০৭:০৫ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে মানবিক সংগঠনের নবগঠিত কমিটির ইউএনওকে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৫ জন, গ্রেপ্তার ৭, পলাতক ২৫-৩০ গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানবে যেসব এলাকায় ইরানের হুঁশিয়ারি: ফের যুদ্ধ শুরু হলে তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার আ. লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে সরকার এলএনজি টার্মিনালের বিকল্প কুয়াকাটা ক্যাঙারু কোর্টের মন্তব্য: ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী

গৌরনদীতে মানবিক সংগঠনের নবগঠিত কমিটির ইউএনওকে ফুলেল শুভেচ্ছা

পলাশ তালুকদার, গৌরনদী:
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত
“মানুষ মানুষের জন্য”—এই মানবিক প্রত্যয়কে ধারণ করে হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা শাখার নবগঠিত সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির পক্ষ থেকে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহিমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে নবগঠিত কমিটির সদস্যরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সংগঠনের মানবিক, সামাজিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের সহ-সভাপতি মহিত শরীফ, কোষাধ্যক্ষ এস এম জুলফিকার, সহসম্পাদক আবদুছ ছালেক মামুন ও প্রচার সম্পাদক মোঃ পলাশ তালুকদার।
এ ছাড়া নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ তাসিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক তিতু বালা, সদস্যসচিব মোমিনুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব সেজা আলম, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া ইসলাম অধরা এবং নির্বাহী সদস্য তাসফিয়া আলম অহনা ও ইসরাত জাহানসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সংগঠনটি মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে। নবগঠিত কমিটির এ সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com