রবিবার, ০১:৪৭ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তন অনিশ্চিত চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ চার মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, মাঠে থাকবে বিএনপি ও মিত্ররা রোনালদো-পরবর্তী প্রথম ম্যাচেই ইতিহাসের সবচেয়ে বড় হার পর্তুগালের সিডরের ক্ষত আজও ভুলতে পারেনি দুমকির মানুষ তথ্যের গোপনীয়তা লঙ্ঘন: মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা বঙ্গোপসাগরের লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আজ আবাসন সংকট ঘিরে পর্তুগালে আবারও বিক্ষোভ

তিন দফা দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৮১ বার পঠিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে শহীদ মিনারে মহাসমাবেশ শুরু করেছেন।

শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সমাবেশের সূচনা হয়। সারাদেশ থেকে শিক্ষকরা এতে অংশ নেন।

শিক্ষকদের মূল দাবিগুলো হলো: সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা নিশ্চিত করা, শতভাগ শিক্ষকের পদোন্নতি করা, ১০ ও ১৬ বছরের মধ্যে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন করা।

মহাসমাবেশটি আয়োজন করেছে ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’, যেখানে বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

ঐক্য পরিষদের নেতা ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, “আজকের মধ্যে স্পষ্ট প্রতিশ্রুতি না দিলে আমরা সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব।”

শিক্ষকরা দীর্ঘদিন ধরে এই দাবিতে আন্দোলন করছেন। চলতি বছরের মে মাসে তারা এক ঘণ্টা করে কর্মবিরতি শুরু করেন এবং ধাপে ধাপে তা দুই ঘণ্টা ও আধাবেলা পর্যন্ত বৃদ্ধি পায়। ২৬ মে থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হলেও পরবর্তীতে উপদেষ্টার আশ্বাসে ক্লাসে ফিরে যান। কিন্তু আশ্বাসের তিন মাস পেরিয়ে গেলেও দাবি পূরণ না হওয়ায় আবারও তারা রাজপথে নেমেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com