শুক্রবার, ০৪:৪৯ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গৌরনদী-আগৈলঝাড়ায় কর্মরত সাংবাদিকদের পিআইবি’র প্রশিক্ষণ আজ শুরু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার পঠিত

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ(পিআইবি)’র উদ্যোগে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের জন্য “মাল্টিমিডিয়া জার্নালিজম” এর ওপর তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স আজ শুক্রবার সকালে শুরু হচ্ছে।
পিআইবি সূত্রে জানা গেছে, ওই দুই উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মান উন্নয়নের লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) কর্তৃপক্ষ তিন দিনের ওই প্রশিক্ষণ কর্মশালাটির আয়োজন করেছে।
গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুক্রবার সকাল ৯টায় প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হবে। পিআইবিতে কর্মরত দক্ষ প্রশিক্ষকগণ ওই দুই উপজেলায়্ কর্মরত সর্বমোট ৩৫ জন সাংবাদিককে এ প্রশিক্ষণ দিবেন। রবিবার বিকেল ৪টায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালাটি সমাপ্ত হবে। পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com